ভাপা, পাতুরি তো খাওয়াই হয়, এবার চেখে দেখুন আম সর্ষে ইলিশ!

Posted By:

ইলিশের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি হাতে গোনা! বাঙালির ইলিশ প্রেম আদি, অকৃত্রিম, চিরন্তন। শুধু ইলিশ ভাজা আর তার তেল দিয়েই একথালা ভাত চোখের পলকে সাবাড় হয়ে যেতে পারে। এ ছাড়া, ভাপা, পাতুরি, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশের টক - আর কত কী যে বাঙালি ইলিশ দিয়ে রাঁধতে পারে, তার তালিকা শেষ হওয়ার নয়। তবে কখনও আম সর্ষে ইলিশ চেখে দেখেছেন কি? না খেয়ে থাকলে একবার ট্রাই করতে দেখুন। মন্দ লাগবে না! রইল তারই রেসিপি।

Aam Sorshe Ilish Recipe

আম সর্ষে ইলিশের উপকরণ
৫-৬ পিস ইলিশ মাছ, একটি কাঁচা আম, ২ টেবিল চামচ সাদা সর্ষে, ২ টেবিল টামচ কালো সর্ষে, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আধ চা চামচ কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণমতো সর্ষে তেল, স্বাদ অনুযায়ী লবণ।

আম সর্ষে ইলিশ বানানোর পদ্ধতি
মাছগুলো ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখুন। আমের খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। সাদা সর্ষে ও কালো সর্ষে সামান্য জল দিয়ে বেটে রাখবেন। কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিন। এর মধ্যে কাঁচা আমের টুকরোগুলি দিয়ে দিন। একটু নাড়াচাড়া করুন। এর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটু কষিয়ে নিন। কষানো হলে জল ঢেলে ফুটতে দিন। আম সেদ্ধ হয়ে এলে ছাঁকনিতে সর্ষে বাটা ছেঁকে নিয়ে কড়াইতে ঢেলে মিশিয়ে দিন।

এবার নুন, হলুদ মাখানো মাছগুলি দিয়ে দিন। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলুন। ব্যস, তৈরি হয়ে যাবে আম সর্ষে ইলিশ! গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion