Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বেকড হানি মাস্টার্ড চিকেন রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Oneindia Staff Writer
ইলিশ মাছ বা পাবদা মাছ, কিংবা ট্যাংরা বাঙালির অনুষ্ঠানে মাছের পদ মানেই একটা মাছ তো সরষে দিয়ে হবেই। কিন্তু কখনও মুরগীর মাংস সরষের ঝোলে খেয়ে দেখেছেন? গোঁড়া খাদ্যরসিকরা অবশ্য নাক শিঁটকাতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, নাক কুঁচকোনোর কিছু নেই। বরং একবার খাবার পর আবার খেতে ইচ্ছে হতে পারে। [(ছবি) বাড়িতে বানান মুরগীর মাংসের সেরা ১৫টি রেসিপি]
তবে আমরা যেমন মাছের সরষে ঝাল রান্না করি তেমনভাবে বানালে অবশ্যে খুব একটা ভাল নাও লাগতে পারে। তাই আমাদের কাছে আছে বেকড হানি মাস্টার্ড চিকেন রেসিপি। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই মজাদার সুস্বাদু রেসিপিটি।

পরিবেশন - ৪ জনের জন্য
উপকরণ
- চিকেন ব্রেস্ট - ৪টি
- মধু - ২ টেবিল চামচ
- সরষে বাটা - ২ টেবিলচামচ
- পার্সলে কুচি - ১ টেবিলচামচ
- প্যাপরিকা বা লাল লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
- লেবুর রস - ১ টেবিল চামচ
- নুন ও গোলমরিচ স্বাদমতো
- সাদা তেল - ১ টেবিল চামচ
প্রণালী
- ওভেনকে ৩৭৫ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে নিন।
- চিকেন ব্রেসগুলি ভাল করে ধুয়ে কিচেন টাওয়ালের সাহায্যে আগে থেকে মুছে শুকিয়ে নিন।
- মাংসে নুন ও গোলমরিচ লাগিয়ে ভাল করে রেখে দিন।
- একটি ছোট বাটিতে বাকি সমস্ত উপকরণ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন।
- এই পেস্টটা দিয়ে চিকেন ম্যারিনেট করুন।
- এবার প্রিহিট করা ওভেনে ৪৫-৫০ মিনিট বেক করে নিন।
- ১০-১৫ মিনিট বাদে বাদেই একবার করে তেল লাগিয়ে নিন দিক পাল্টে পাল্টে।
- হয়ে গেলে বের করে নিন।
- বাটার রাইস বা হার্বড রাইসের সঙ্গে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
Read more about: cookery chicken bake non veg recipe food honey রান্নাবান্না মুরগীর মাংস আমিষ প্রণালী খাবার মধু
English summary
Baked Honey Mustard Chicken Recipe
Story first published: Saturday, January 30, 2016, 14:14 [IST]
Other articles published on Jan 30, 2016



Click it and Unblock the Notifications