Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আলু-বেগুনের ভর্তা তো প্রায়ই খান, স্বাদ বদলাতে গরম ভাতে খান বাদাম ভর্তা!
গরম গরম ভাতের সঙ্গে ভর্তা থাকলে আর কি চাই! শুধু ভর্তা দিয়েই একথালা ভাত নিমেষেই সাফ হয়ে যেতে পারে। তবে আলু, বেগুনের ভর্তা তো প্রায়ই খাওয়া হয়। এ বার স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন বাদামের ভর্তা। সময় খুবই কম লাগে এই পদ তৈরি করতে। আর খেতেও দারুণ সুস্বাদু। ভাবছেন বাদাম দিয়ে আবার ভর্তা হয় নাকি? দিব্যি হবে! রইল সেই প্রণালী।
চিনাবাদামের ভর্তার উপকরণ
২৫০ গ্রাম চিনাবাদাম, ৪-৫টি শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন কুচানো, স্বাদ অনুযায়ী লবণ, ১ চামচ সর্ষে তেল, রান্নার জন্য সাদা তেল।

চিনাবাদামের ভর্তা তৈরির প্রণালী
বাদামের খোসা ছাড়িয়ে রাখুন। এবার সব উপকরণ আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। প্রথমে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ভেজে তুলে নিন। ওই তেলেই পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজের রঙ লালচে হলে তেল থেকে ছেঁকে তুলে রাখুন। তারপর রসুন কুচি ভেজে তুলে নিন। এবার ওই তেলে বাদামগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিন। হালকা ভাজা হলে তেল থেকে ছেঁকে তুলে নিন। ভাল ভাবে তেল ঝরিয়ে নেবেন। সমস্ত উপকরণ ঠান্ডা হতে দিন।
মিক্সিতে ভাজা বাদাম, শুকনো লঙ্কা, ভাজা রসুন, ভাজা পেঁয়াজ, নুন এবং সর্ষে তেল সব একসঙ্গে মিহি করে পিষে নিন। ব্যস, তৈরি হয়ে গেল জিভে জল আনা চিনাবাদামের ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কাঁচা পেঁয়াজ স্লাইস করে কেটেও এর সঙ্গে পরিবেশন করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications