পমফ্রেটের ঝোল-ঝালের বদলে অন্য কিছু খেতে চান? বানিয়ে ফেলুন আচারি পমফ্রেট

Posted By:

গলায় কাঁটা ফোটার ভয়ে যাঁরা মাছ খান না, তাঁদের জন্য আদর্শ মাছ পমফ্রেট। তাছাড়া এই মাছ খেতেও অত্যন্ত সুস্বাদু। যে কারণে বাচ্চা থেকে বুড়ো সকলেরই অত্যন্ত পছন্দের মাছ এটি। গরম ভাতের সঙ্গে পমফ্রেট মাছের ঝাল কিংবা কারি থাকলে, নিমেষেই চেটেপুটে সাফ হয়ে যায় পাত! কিন্তু কখনও তো স্বাদ বদল করতে ইচ্ছে করতেই পারে। তাই এবার পমফ্রেট মাছের ঝোল-ঝালের পরিবর্তে বানিয়ে ফেলুন আচারি পমফ্রেট। রইল রেসিপি।

Achari Pomfret Recipe

আচারি পমফ্রেট তৈরির উপকরণ

২-৩টি মাঝারি সাইজের পমফ্রেট মাছ

১ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ তেঁতুলের ক্বাথ

১ চা চামচ গোলমরিচ

পরিমাণমতো লঙ্কা গুঁড়ো

১ চা চামচ জিরে গুঁড়ো

পরিমাণমতো লেবুর রস

৫০ গ্রাম অ্যারারুট

স্বাদ মতো নুন

পরিমাণমতো সাদা তেল

স্বাদ অনুযায়ী চাট মশলা

আরও পড়ুন: একঘেয়ে পমফ্রেটের ঝাল খেয়ে বিরক্ত? এবার কলাপাতায় মুড়ে বানান গ্রিল্ড স্টাফড পমফ্রেট

আচারি পমফ্রেট তৈরির প্রণালী

১) প্রথমে পমফ্রেট মাছগুলি ভালো করে ধুয়ে নিন। মাছের গায়ে ছুরি দিয়ে কয়েকটা চিরে নিন।

২) এবার মাছে নুন ও লেবু মাখিয়ে ম্যারিনেট করে রাখুন আধ ঘণ্টা।

৩) আধ ঘণ্টা ম্যারিনেশনের পর আবার জল দিয়ে ধুয়ে নিন মাছগুলো।

৪) এ বার মাছে হলুদ, নুন ও লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তেঁতুলের ক্বাথ, জিরে গুঁড়ো ও তেল দিয়ে মাখিয়ে রাখুন আরও কিছু ক্ষণ।

৫) মাছের গায়ে যাতে সব মশলা ভালো করে ঢুকে যায় তার জন্য এক ঘণ্টা ফ্রিজে রেখে দিতে পারেন।

৬) কড়াইতে তেল গরম করুন। এই মশলা মাখানো মাছে অ্যারারুট ভালো করে মাখিয়ে তেলে ভেজে নিন।

৭) মাছগুলো ভালো করে ভাজা হলে তুলে নিন।

৮) মাছের উপর থেকে চাট মশলা ও লেবুর রস ছড়িয়ে দিন। প্লেটে স্যালাড দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আচারি পমফ্রেট।

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 22, 2023, 22:28 [IST]
X
Desktop Bottom Promotion