Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
(ছবি) এই ৬ আমিষ রেসিপিতে দক্ষিণভারতের স্বাদ পান বাড়িতে বসেই

দক্ষিণ ভারত মানেই সেই ইডলি-ধোসা-রসম-সাম্বর একথা কে বলেছে? দক্ষিণের জনপ্রিয় বিফ কারি, বা চিকেন ঘি রোস্ট বা ধরুণ চেট্টিনাড় মটন চেখে দেখেছেন কখনও। আহা জিভে জল চলে এল লিখতে নামগুলি লিখতে গিয়ে।
দক্ষিণ ভারতের মধ্যে কেরালা, তামিলনাডু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ প্রত্যেক জায়গা খাবারের স্বাদ ভিন্ন। দক্ষিণের সব খাবারে যে টক স্বাদের প্রাধান্য বেশি থাকে এটাও ভুল ধারনা। তবে দক্ষিণের খাবারে প্রচুর পরিমাণে মশলার ব্যবহার করা হয়। আর অন্ধ্রের খাবারে ঝালের প্রাধান্য বেশি থাকে। তবে ঝালের জন্য স্বাদে সমঝোতা হয়না।
বাড়িতে বসে দক্ষিণের স্বাদ পেতে গেলে এই দক্ষিণভারতীয় রান্নাগুলি বাড়িতে আপনাকে বানাতেই হবে। এই মেনুর তালিকা এবং রন্ধন প্রণালী দেওয়া হল নীচে ছবিতে।

অন্ধ্র মটন কারি রেসিপি
অন্ধ্রপ্রদেশে হেঁশেলের বিশেষত্ব হল এখানে প্রচুর মশলার ব্যবহার হয়। এবং বেশ ঝাল ঝাল হয়। অন্ধ্রের মটন কারি কিন্তু প্রচন্ড জনপ্রিয়। যাঁরা ঝাল খেতে ভালবাসেন অন্ধ্র মটন কারি তাদের একেবারে মনের মতো হবে।

মালাবার চিকেন কারি রেসিপি
মালাবার চিকেন কারি হল কেরালার বিশেষত্ব। দক্ষিণী খাবার হওয়ায় এই মশলাদার চিকেন রেসিপিটি তৈরির জন্য নারকেল ও কারি পাতার বহুল পরিমানে ব্যবহার হয়। তবে এই মালাবার চিকেন কারির অন্যান্য উপকরণ গুলি উনিশ-বিশ একই।

কেরালা চিকেন ফ্রাই
কেরালার চিকেন ফ্রাই একবার খেলে আবার আপনি সব ছেড়ে কেরালা চিকেনই খাবেন। আর যাঁরা এখনও কেরালা যাওয়ার বা কেরালা চিকেন খাওয়ার সুযোগ পাননি, তাদের চিন্তার কিছু নেই। কেরালা যাওয়ার সুযোগ আমরা করে দিতে না পারলেও কেরালা চিকেন খাওয়ার সুযোগ করে দিতে পারি অনায়াসে।

চেট্টিনাড় মটন ভারুভল
খাবারের পাতে তুলে আনুন চেট্টিনাড়। আপনার পছন্দের পাঁঠার মাংস দিয়ে। চেট্টিনাড় মটন ভারুভল খেতে খেতে পৌঁছে যান চেট্টিনাড়ে। তবে হ্যাঁ হাতে একটু সময় থাকা দরকার। তা অবশ্য সশরীরে তামিলনাড়ু পৌঁছতে যে সময় লাগবে তার চেয়ে কম সময়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন। আপনার যদি ঝাল ঝাল মশলাদার খাবার পছন্দ হয় তাহলে চেট্টিনাড় মটন ভারুভল রেসিপিটি আপনার কথা ভেবেই তৈরি হয়েছিল।

চিকেন ঘি রোস্ট
দক্ষিণ ভারতে আর একটি জনপ্রিয় রন্ধন প্রণালী হল ঘি রোস্ট। মুরগীর মাংস, চিংড়ি মাছ এমনকী পাঁঠার মাংস দিয়েও দক্ষিণ ভারতে ঘি রোস্ট করা হয়। এই ঘি রোস্ট যেমন মশলাদার, তেমনই সুস্বাদু। আপনি আপনার হিসাবমতো মশলা কম বেশি পরিমাণে দিয়ে নিজের মনের মতো করে নিতে পারেন। তবে হ্যাঁ যাঁরা অতিরিক্ত স্বাস্থ্য সচেতন তাঁদের জন্য এই রেসিপিটি নয়। কারণ এই রান্নায় বহুল পরিমাণে ঘি-এর ব্যবহার হয়।

নাদান বিফ কারি
কেরালার জনপ্রিয় একটি রান্না হল মশলাদার নাদান বিফ কারি। আপনি যদি আমিষাশী হোন এবং কেরালা গিয়ে থাকেন তাহলে একবার না একবার চেখে দেখতেই হবে আপনাকে। কেরালায় রাস্তার ধারে স্ট্রিট ফুডের যে দোকানগুলি থাকে তাকে বলে 'থাট্টুকাড়াস'। কেরালার এই প্রসিদ্ধ মশলাদার বিফ রান্নাটি কিন্তু মূলত এসেছেন এই থাট্টুকাড়াস থেকেই।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications