গরমে শরীরের যত্ন নিন হবু মায়েরা, রোজের পাতে রাখুন এই ৫ খাবার!

গর্ভাবস্থায় হবু মা যা করেন, যা ভাবেন এবং যা কিছু খাবার খান, তার প্রভাব কিন্তু গর্ভস্থ সন্তানের ওপর পড়ে। তাই অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের শরীরের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। এই সময় মা যা খান তা থেকেই শিশু সমস্ত পুষ্টি পায়। তাই পুষ্টিকর খাবার খাওয়া মা ও সন্তান উভয়ের জন্যই একান্ত প্রয়োজনীয়।

গর্ভবতী মহিলাদের জন্য গ্রীষ্মকালীন খাবার

কিন্তু গরমকালে খাওয়াদাওয়ার প্রতি একটা অনীহা থাকে। তাপপ্রবাহের জেরে খাওয়াদাওয়া মাথায় ওঠে। কিছুই যেন খেতে ইচ্ছে করে না। এর প্রভাব কিন্তু গর্ভস্থ শিশুর ওপর পড়তে পারে। সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেওয়ার জন্য গরমের সময় খাওয়াদাওয়ার প্রতি অত্যন্ত সতর্ক থাকা উচিত। জেনে নিন, গরমকালে কোন কোন খাবার গর্ভবতী মহিলাদের খাওয়া উচিত।

Summer Foods To Eat During Pregnancy

শাকসবজি

পালং শাক, কালে, ব্রকোলির মতো পাতাযুক্ত সবুজ শাকসবজিতে ফোলেট, আয়রন এবং ক্যালসিয়াম ভরপুর পরিমাণে থাকে। ফোলেট গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্যে অত্যন্ত প্রয়োজনীয়। আয়রন শরীরে লাল রক্তকণিকা উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গর্ভাবস্থায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। আর, ক্যালসিয়াম গর্ভস্থ শিশুর হাড়ের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।>

ফলমূল

কমলালেবু, বেরি জাতীয় ফল, কলা, আপেল, নাশপাতি জাতীয় ফল ভিটামিন সি, পটাশিয়াম ও ফাইবারে পরিপূর্ণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। পাশাপাশি এই ভিটামিন আয়রন শোষণেও সাহায্য করে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে।

লিন প্রোটিন

লিন প্রোটিনে স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যালোরি খুবই কম থাকে। যে কারণে স্বাস্থ্যর জন্য খুবই স্বাস্থ্যকর এই প্রোটিন। চিকেন, মাছ, টার্কি, টফু লিন প্রোটিন সমৃদ্ধ। এই সব খাবার আমাদের শরীরে আয়রন, জিঙ্ক, ভিটামিন বি ১২-এর মতো পুষ্টি সরবরাহ করে। গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য আয়রন অপরিহার্য। জিঙ্ক ভ্রূণের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর, ভিটামিন বি ১২ ভ্রূণের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়তা করে।

গোটা শস্য

ব্রাউন রাইস, কুইনোয়া, গমের পাউরুটির মতো খাদ্য শরীরে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার সরবরাহ করে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট শক্তি যোগায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আর, ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মোক্ষম হাতিয়ার, পাশাপাশি ভাল হজমে সাহায্য করে।

বাদাম এবং বীজ

আমন্ড, আখরোট, চিয়া বীজ, ফ্ল্যাক্সসীডে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম থাকে। স্বাস্থ্যকর ফ্যাট ভ্রূণের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। ভিটামিন ই ভ্রূণের কোষের বৃদ্ধি ঘটায়। ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পেশী সুস্থ রাখে এবং স্নায়ুর কার্যকারিতায় সাহায্য় করে।

গরমে হবু মায়েরা সুস্থ থাকতে যা করবেন

১) আরামদায়ক, ঢিলেঢালা সুতির পোশাক পরুন।
২) প্রচুর জল পান করুন।
৩) এক্সারসাইজ করুন, তবে অবশ্যই ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে।
৪) চড়া রোদে বেরোবেন না।
৫) স্বাস্থ্যকর খাবার খান।
৬) পায়ের যত্ন নিন।
৭) কখনই খাবার স্কিপ করবেন না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার - সবই সময়মতো করুন।
৮) পর্যাপ্ত ঘুম প্রয়োজন।
৯) মানসিক চাপ, চিন্তা, অবসাদ দূরে রাখুন।
১০) বেলার দিকে বা দুপুরে বাড়ির বাইরে বেরোবেন না।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

X
Desktop Bottom Promotion