গর্ভাবস্থায় পেট ফাঁপা, গ্যাসের সমস্যা? সমাধান আপনারই হাতে!

প্রেগনেন্সির সময় পেট ফাঁপা, গ্যাস, অম্বল, বদহজম, কোষ্ঠকাঠিন্যের সমস্যা লেগেই থাকে। আর, কথায় কথায় ওষুধও চলে না এই সময়। কাজেই কষ্টের শেষ নেই। চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় শরীরে প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ বাড়ে। যে কারণে পাকস্থলী থেকে খাবার নীচে নামার প্রক্রিয়া অনেকটা ধীর হয়ে যায়। ফলে পেট ফেঁপে থাকে। তাছাড়া, এই সময় কোষ্ঠকাঠিন্যও থাকে অনেকের। ঠিক মতো পেট পরিষ্কার না হওয়ায় পেট ফাঁপা, গ্যাসের সমস্যা আরও বেড়ে যায়। এর ফলে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে প্রতিদিন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে গর্ভাবস্থায় গ্যাস, পেট ফোলার সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

Home remedies for relieving gas during pregnancy

পর্যাপ্ত জল পান করুন

গর্ভাবস্থায় মা এবং গর্ভস্থ শিশুর সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত জল পান খুবই জরুরি। জল হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। প্রতিদিন কমপক্ষে তিন লিটার জল পান করুন। সরাসরি বোতল থেকে জল পান করবেন না, পরিবর্তে গ্লাসে জল নিয়ে ধীরে ধীরে পান করুন।

ব্যায়াম করুন

প্রেগনেন্সির সময় সব মহিলাই একটু মোটা হয়ে যায়। তাই, এই সময় শরীরচর্চা বা ব্যায়াম করা খুব উপকারি হতে পারে। এতে আপনার শরীরের ভিতরে আটকে থাকা গ্যাস বার করতে এবং আপনার হজমশক্তি উন্নত করতে সাহায্য করবে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন হালকা শারীরিক ব্যায়াম পেটে গ্যাসের পরিমাণ কমিয়ে দিতে পারে। এছাড়া, গর্ভাবস্থায় স্ট্রেস কমানোর জন্য ডিপ ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, অ্যারোমাথেরাপি, এগুলি করতে পারেন। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম করবেন।

ডায়েটে ফাইবার রাখুন

ফাইবার কারও কারও কোষ্ঠকাঠিন্য উপশম করতে পারে, আবার অনেকের ক্ষেত্রে আরও খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই, চিকিৎসকরা পরিমিত পরিমাণে ফাইবার-সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। কলা, ডুমুর, ওটস এবং ফ্ল্যাক্সসীড কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত গ্যাস দূর করার জন্য ভাল বিকল্প। ঢেঁড়স এবং বিনস-এর মতো সবজিও ফাইবারের স্বাস্থ্যকর উৎস, যা আপনার অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করবে।

ভেষজ চা পান করুন

পেপারমিন্ট এবং আদা চা হজমের সমস্যা দূর করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পেপারমিন্ট পেটে ব্যথা, ক্র্যাম্পিং এবং পেট ফাঁপা সহ আরও অনেক অস্বস্তিকর উপসর্গ কমাতে পারে। আদায় কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে, ফলে এটি অন্ত্র থেকে বর্জ্য বের করতে সাহায্য করে। এছাড়াও, আদা পেট ফাঁপা কমাতে পারে। অল্প পরিমাণে আদা এবং পেপারমিন্ট গ্রহণ গর্ভাবস্থায় নিরাপদ বলে মনে করা হয়।

আরও পড়ুন : গর্ভাবস্থায় মর্নিং সিকনেসের শিকার? রইল সমস্যা সমাধানের একগুচ্ছ টোটকা

Story first published: Monday, December 5, 2022, 19:48 [IST]
X
Desktop Bottom Promotion