(ছবি) একই পোশাকে ভিন্ন তারকারা! বিড়াম্বনাই বটে!

তারকাদের স্টাইল স্টেটমেন্ট নিয়ে আমরা সবাই খুব কৌতুহলী হই। তাদের স্টাইল নকলও করি। কিন্তু অনেকসময় এমনও হয় যে তারকাদেরই তারকারা নকল করেন। তবে বেশীরভাগ ক্ষেত্রেই তা নিজের অজান্তে।[(ছবি) অফিসের জন্য সেরা ১০ টি এথনিক লুক]

ফ্যাশন ডিজাইনারদের দয়ায় দীর্ঘ সময়ের ব্যবধানে দুই ভিন্ন তারকাকে দেখা যায় একই পোশাকে। তারকারা হয়তো তা ধরতে পারেন না। কিন্তু পাপারাৎজীদের ক্যামেরার চোখে তা এড়ায়না। ফলে প্রমাণ তো থেকেই যায়। [ফ্লিপফ্লিপ চটিতেই হয়ে উঠুন ফ্যাশনেবল!]

আমাদের কাছেও এমন কিছু রয়েছে যেখানে দুই ভিন্ন অভিনেত্রীকে একই পোশাকে দেখা গিয়েছে। আসুন সেই ছবিগুলি দেখে নেওয়া যাক। [বলি-কন্যাদের ৮ ধরণের জুতোর স্টাইল যা এই গরমে নকল করতে পারেন আপনিও]

রানি-প্রিয়াঙ্কা

রানি-প্রিয়াঙ্কা

এক্কেবারে একই ধরণের অফ সোল্ডার, ফ্রন্ট প্লিটেট শর্ট ড্রেসে বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও রানি মুখোপাধ্যায়।

শ্রিয়া-দীপিকা-পরিণীতি

শ্রিয়া-দীপিকা-পরিণীতি

জ্যামিতি প্রিন্ট বডিকন শেথ ড্রেসে শ্রিয়া সারিন, দীপিকা পাডুকোন ও পরিণীতি চোপড়া। পোশাকটির ডিজাইনার পঙ্কজ ও নিধি।

ক্যাট-সোনাক্ষী

ক্যাট-সোনাক্ষী

ক্যাটরিনা ও সোনাক্ষী সিনহা একই পোশাক পড়েছেন। শুধু সোনাক্ষীর নীল রংয়ের জ্যাকেটের জন্য দুজনের লুকটাই বদলে গিয়েছে।

হুমা-পুনম

হুমা-পুনম

অভিনেত্রী পুনম ধিঁলো এবং হুমা কুরেসি একই সাদা টপ ও ফ্লোরোসেন্ট রংয়ের প্রিন্টের শর্ট স্কার্ট পড়েছেন।

কঙ্গনা ও দীপিকা

কঙ্গনা ও দীপিকা

সাদা প্যান্ট স্যুট লুকে কঙ্গনা। এই একই লুকে এর আগে দেখা গিয়েছিল দীপিকা পাডুকোনকে।

দীপিকা ও করিনা

দীপিকা ও করিনা

একই পোশাকে এখানে দেখা যাচ্ছে বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর ও দীপিকা পাডুকোনকে।

কঙ্গনা ও জোয়া

কঙ্গনা ও জোয়া

জোয়া মোরানিকে মাসাবা কালেকশনের ভাইব্রেন্ট রংয়ের স্লিভলেস টপ ও শর্ট স্কার্টে দেখা গিয়েছিল। যদিও এই একই পোশাকে আগে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে।

পরিণীতি বনাম লরেন

পরিণীতি বনাম লরেন

লরেন গটলেব নীল ও কালোর যে ডিকেএওই ড্রেসটি পড়েছেন সেই একই ড্রেসে দেখা গিয়েছিল পরিণীতি চোপড়াকেও।

কঙ্গনা-করিনা

কঙ্গনা-করিনা

প্রেইসলি প্রিন্ট ওসমান অফ সোলডান গাউনে দেখা গেল করিনাকে। ওসমানের একই প্রেইসলি প্রিন্টের জাম্পস্যুটে দেখা গেল কঙ্গনাকে।

Story first published: Friday, August 21, 2015, 17:27 [IST]
X
Desktop Bottom Promotion