Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) বলি-কন্যাদের ৮ ধরণের জুতোর স্টাইল যা এই গরমে নকল করতে পারেন আপনিও

আমরা মেয়েরা জামাকাপড় গয়নাগাটি তো ভালবাসি বটেই। তবে অধিংকাংশ মহিলারা রয়েছেন যাদের কাছে জামাকাপড়েক চেয়েও জুতো প্রেম এগিয়ে। ঠিক একইভাবে বলিউডেও এমন বহু সুন্দরীও আছেন যাঁদের দ্বিতীয় প্রেম জুতোই।
বলিউডের তারকাদের কাছে তো আর এক-দুজোড়া জুতো নেই। আছে বিভিন্ন ধরনের অগণিত জুতো। তবুও বারেবারে এদের দেখা যায় একই জুতো পায়ে। তা কিন্তু নিছকই ওই নির্দিষ্ট জুতোর প্রেম থেকেই।
আপনিও যদি জুতো প্রেমী হন, তাহলে এই সেলেবদের দেখে আপনার পছন্দমতো জুতোর স্টাইল বেছে নিয়ে নিজের কাপবোর্ড ভরাতে পারেন।
পাম্প, কিটেন হিলস, ফ্ল্যাট, বুট, ব্যালেরিনা কতধরণেরই না জুতোর বাহার। সেলিব্রিটি স্টাইল দেখে নিতে দেখে নিন নিচের ছবিগুলি

লোফারস
লোফারস শু ক্যাসুয়াল পোশাকের সঙ্গে মানায় ভাল।

ব্যালেরিনা জুতো
বলিউড তারকাদের মধ্যে ব্যালেরিনা অন্যতন পছন্দের জুতো। কারণ এজুতো আরামদায়ক। জিন্সের পাশাপাশি ড্রেসের সঙ্গেও ভাল যায় ব্যালেরিনা।

বুটস
সঠিক বুট বেছে নিতে পারলে আপনার স্টাইল স্টেটমেন্ট হতে পারে সেরা। মেয়েদের কাপবোর্ডে বুট থাকা আবশ্যিক।

গ্ল্যাডিয়েটার জুতো
পায়ের গড়ন সুন্দর না হলে অবশ্য গ্ল্যাডিয়েটর জুতো মানাবে না। কারণ গ্ল্যাডিয়েটর সবসময় শর্ট ড্রেসের সঙ্গে যায়। ক্যারি করতে পারলে গ্ল্যাডিয়েটর জুতোয় আপনাকে আরও গ্ল্যামারাস লাগবে।

পাম্প
আমাদের বলি তারকাদের তালিকায় পাম্প হল ১ নম্বরে। বড়পর্দা থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে তারকাদের পাম্প শু-এই দেখা যায়।

কিটেন হিলস
ছোট হিলের জুতো হওয়ায় কিটেনে যেমন আরামও বজায় থাকে তেমনই যে কোনও লুকেই ভাল যায় কিটেন হিলস।

স্নিকারস
টম বয় লুকের জন্য স্নিকার হল একেবারে পারফেক্ট। যে কোনও সময়ই আপনি স্নিকার পরতে পারেন। এতে পাও ঢাকা থাকবে। ফলে ট্যান হওয়ার সুযোগ নেই। জিন্স, ডাংরি, ক্যাপরির সঙ্গে ভাল যাবে স্নিকারস।

ওয়েজেস
আপনি যদি এমনি হিলসে অস্বস্তিবোধ করেন তাহলে আপনার জন্য সেরা অপশন ওয়েজেস। এই ধরনের বক্স হিলসে গ্রিপ ভাল পাওয়া যায়। এছাড়াও ওয়েজেসে মেয়েদের লম্বা লাগে।



Click it and Unblock the Notifications