(ছবি) বর্ষাকালে ফ্লিপফ্লিপ চটিতেই হয়ে উঠুন ফ্যাশনেবল!

বর্ষাকালে হিল জুতো বা পাম্প কিংবা ব্যালেরিনা পরা মানে এক তো জুতোর বারোটা বাজানো তার উপর ভিজে জুতে পরে অস্বস্তিতে পরা। এই সমস্যার একমাত্র সমাধান হল ফ্লিপফ্লপ মানে চলতি কথায় এক প্রকারের হাওয়াই চটি।

ফ্লিপ-ফ্লপ ভিজে গেলেও সমস্যা নেই। আজকাল তো বলিউড এমনকী হলিউডের অভিনেত্রীকাও ফ্লিপফ্লপকে ফ্যাশন স্টেটমেন্ট বানিয়ে ফেলেছেন। হলিউডের কিম কার্ডাসিয়ান থেকে হ্যালি বেরি, বলিউডে করিনা কাপুর থেকে সোনাক্ষী সিনহা সবার পায়েই দেখা যাচ্ছে ফ্লিপ ফ্লপ।

ফ্লিপফ্লপ একদিকে যেমন আরামদায়ক তেমনই আজকের প্রজন্মের ভাষায় ফাঙ্কি, স্টাইলিশ এবং কুলও বটে। হলিউড -বলিউড তারকারা দেখিয়ে দিয়েছেন ফ্লিপফ্লপকেও কীভাবে স্টাইলিশ করে তোলা যায়। পরনে জিন্স থাকুক বা হট প্যান্ট, স্কার্ট হোক বা বিকিনি ফ্লিপফ্লপ সবেতেই দুরন্ত।

আসুন তারকারা কীভাবে ফ্লিপফ্লপকে ব্যবহার করেছেন দেখে নেওযা যাক একঝলকে

ম্যাচিং ফ্লিপফ্লপ

ম্যাচিং ফ্লিপফ্লপ

যে কোনও উজ্জ্বল রংয়ের টি বা টপের সঙ্গে একই রংয়ের ফ্লিপ ফ্লপ পড়ুন। সঙ্গে ক্যাজুয়াল ডেনিম।

নিওন ফ্লিপফ্লপ

নিওন ফ্লিপফ্লপ

নিওন সবুজ হোক বা নিওন কমলা কিংবা নিওন গোলাপী, নিওন রং এখন ফ্যাশনে ইন। তাই যেকোনও ক্যাজুয়াল পোশাকের সঙ্গেই আপনি নিওন ফ্লিপফ্লপ পরতে পারেন।

গার্লি ফ্লিপফ্লপ

গার্লি ফ্লিপফ্লপ

ফ্লিপ ফ্লপ অনেক ধরনের হয়, অনেক সময় ববি বা ফ্লোরাল প্রিন্ট অনেকসময় আবার চটির পাশে বো বা নানান মেয়েলি কারুকার্য করা থাকে। আপনি যদি চান অনায়াসেই এই ধরনের ফ্লিপফ্লপ পরতে পারেন।

স্কার্টের সঙ্গে

স্কার্টের সঙ্গে

লং স্কার্টের সঙ্গে ভাল যায় ফ্লিপ ফ্লপ।

পুল পার্টিতে

পুল পার্টিতে

বর্ষাকাল ছাড়াও পুল পার্টিতে সবসময় স্টাইল করুন ফ্লিপ ফ্লপেই। কারণ জুতো ভেজা নিয়ে কোনও চিন্তা থাকে না। তার উপর দেখতেও কুল লাগে।

শর্ট ড্রেসে

শর্ট ড্রেসে

শর্ট ড্রেসের সঙ্গে অগোছালো চুলে হাল্কা মেক আপ আর একটা মানানসই ফ্লিপফ্লপ ব্যস বন্ধুদের মধ্যে আপনিই হয়ে উঠবেন ফ্যাশন গুরু।

হটপ্যান্টের সঙ্গে

হটপ্যান্টের সঙ্গে

হটপ্যান্টের সঙ্গেও ফ্লিপ ফ্লপ দারুন মানানসই।

টমবয় লুক

টমবয় লুক

টমবয় লুকে যে সবসময় কনভার্স বা স্নিকার্সই পড়তে হবে তেমন কোনও কথাই নেই। ট্রাই করে দেখুন হ্যালি বেরির এই লুকটি।

বিকিনিতে

বিকিনিতে

বিকিনির সঙ্গে অবশ্য ফ্লিপ ফ্লপ ছাড়া আর কিছুই মানায় না।

Story first published: Tuesday, June 23, 2015, 12:56 [IST]
X
Desktop Bottom Promotion