Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) কুর্তির স্টাইলে আনুন অন্য মাত্রা!
সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই সাজগোজের বাহার। তার আগে রয়েছে গণেশ পুজো, পরে রয়েছে দীপাবলী। এই সময়ই তো আপনার দেশি অবতার দেখানোর সুযোগ। [অফিসের জন্য সেরা ১০ টি এথনিক লুক]
সারা বছর যতই জিন্স-টপ, স্কার্টে আপনি স্বচ্ছন্দ বোধ করুন না কেন উৎসবের মরশুম কিন্তু দেশীয় রংয়ে মেতে ওঠার জন্যই। তবে কেউ মাথার দিব্যি দেয়নি যে দেশি স্টাইলে অন্যমাত্রা আপনি আনতে পারবেন না। [শাড়িকে আরও স্টাইলিশ বানান এই ১০ উপায়ে]
তার জন্য আধুনিক ফ্যাশনের সঙ্গে সামঞ্জস্য রেখে চেষ্টা করুন এই কুর্তি পড়লেও তাতে একটা স্টাইলের ছোঁয়া আনতে। কিন্তু কীভাবে তা আনবেন তা যদি বুঝতে না পারেন, তাহলে দেখে নিন, নিচের স্লাইডে বলিউড তারকাদের থেকে নেওয়া কিছু এথনিক ফ্যাশন টিপস। [একই পোশাকে ভিন্ন তারকারা! বিড়াম্বনাই বটে!]

হেমলাইন
হেমলাইন কুর্তি আসলে স্টাইল আর ঐতিহ্যের ফিউশন। এই ধরণের কুর্তি আপনার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলবে।

গাঢ় রংয়ের সিল্ক কুর্তি
গাঢ় রংয়ের সিল্কের কুর্তি আপনার চেহারায় আভিজাত্য আনবে। সঙ্গে উৎসবের আমেজও।

চুমকির কাজ
উৎসবের মরশুমে চুমকি, কাঁচের কাজ, ভারি জরির কাজ এগুলো অনায়াসেই পরা যেতে পারে।

স্ট্রেটকাট
স্ট্রেট কাট কুর্তিও এই উৎসবের মরশুমে মানাবে ভাল। আপনি চুড়িদার দিয়ে পরুন বা পাটিয়ালি, কিংবা পালাজো মানাবে বেশ।

জ্যাকেট
জ্যাকেট এখন ফ্যাশনে ইন, ছোট কুর্তি হোক বা আনারকলি লহেঙ্গা স্টাইল কামিজ জ্যাকেট একটা আলাদা মাত্রা এনে দেয়। নানাভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে জ্যাকেট ট্রাই করে দেখতে পারেন।

অ্যাঙ্কেল লেন্থ আনারকলি
আনারকলি কুর্তি অত্যন্ত জনপ্রিয়। তবে তা সাধারণ হাঁটুর নিচে পর্যন্ত হয়। এখন অবশ্যে ফ্যাশনে ইন অ্যাঙ্কেল লেন্থ আনারকলি। অর্থাৎ যার দৈর্ঘ্য হবে আপনার গোড়ালি পর্যন্ত।

লং স্কার্টের সঙ্গে
আজকাল লং স্কার্টের সঙ্গে কনট্রাস্ট বা একই রংয়ের লং কুর্তি ফ্যাশনে ইন।

পাটিয়ালি
পাটিয়ালির সঙ্গে শর্ট লেনথ কুর্তি চিরকালই মেয়েরা পছন্দ করেন। তবে এক্ষেত্রেও রংয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তবে পাটিয়ালি কখনও একরংয়ের পরবেন না।

পালাজোর সঙ্গে
পালাজো এখন ফ্যাশনে ইন। শুধু টপ নয়, নাানা ধরনের কুর্তির সঙ্গেও আপনি পালাজো পরলে দারুন লাগে।

জিনসের সঙ্গে
জিন্সের সঙ্গে কুর্তি পরা আম বাত। কিন্তু আপনার সেই লুক ক্যাজুয়াল হবে নাকি স্টাইলিশ তা কিন্তু ঠিক করে দেবে আপনার পরনের জুতো। মানে ছবিতে যেমন শিল্পা ও আলিয়া ব্যালেরিনা ও স্নিকারের সঙ্গে পরায় লুকটি ক্যাজুয়াল। কিন্তু গৌরি যেহেতু স্টিলেটোর সঙ্গে পড়েছেন তাই এই ক্যাজুয়াল কুর্তি লুকেও লেগেছে স্টাইলের ছোঁয়া।



Click it and Unblock the Notifications