Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কেবল মদ্যপানেই লিভারের ক্ষতি হয় না, সুস্থ থাকতে এড়িয়ে চলুন আরও ৬ খাবার!
Foods That Can Damage Your Liver In Bengali: লিভারের রোগে ভোগা মানুষের সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। অনেকে অল্প বয়সেই লিভার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে অনিয়মিত জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাস।
নিজেদেরই কিছু ভুলের কারণে শরীরে বাসা বাঁধে লিভারের অসুখ। অনেকেরই ধারণা, কেবল মদ্যপান করলেই নাকি লিভারের ক্ষতি হয়। কিন্তু এই ধারণা ভুল। এ ছাড়াও আরও অনেক খাবার আছে, যেগুলি নিয়মিত খেলে ক্ষতি হতে পারে লিভারের। জেনে নিন, লিভার সুস্থ রাখতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন।

চিনিযুক্ত খাবার
মাত্রাতিরিক্ত হারে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খান? তবে এখনই সাবধান হোন। অত্যধিক চিনি গ্রহণ লিভারের ক্ষতি করতে পারে। সরাসরি চিনি খাওয়া তো ক্ষতিকর বটেই। এ ছাড়াও, চিনিযুক্ত খাবার যেমন, ক্যান্ডি, কেক, পেস্ট্রি, কুকিজ, মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস নিয়মিত খেলে লিভারের সমস্যা দেখা দিতে পারে।
মদ্যপান
মদ্যপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। অত্যধিক মদ্যপানের ফলে প্রদাহ, ফাইব্রোসিস এবং লিভারের কোষগুলির মারাত্মক ক্ষতি হতে পারে। তাছাড়া, মাত্রাতিরিক্ত মদ্যপান লিভার সিরোসিস হওয়ার অন্যতম কারণ। তাই লিভার সুস্থ রাখতে মদ্যপান এড়িয়ে চলা একান্তই জরুরি।
ময়দা
জানেন কি ময়দাও লিভারের ক্ষতি করে? ময়দার তৈরি কোনও খাবারই বেশি খাওয়া ভাল নয়। কারণ ময়দা উচ্চ প্রক্রিয়াজাত। এতে খনিজ, ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি কম থাকে। ময়দার রুটি, লুচি, পরোটা, রোল, চাউমিন, পিৎজা, পাস্তা, বিস্কুট, পাউরুটি, এই সব যত কম খাবেন ততই শরীরের জন্য উপকারী।
ফাস্ট ফুড
ফাস্ট ফুড কে না ভালবাসে! হাতের সামনে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ফ্রায়েড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস থাকলে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। কিন্তু এই সব খাবার সহজে হজম হয় না। নিয়মিত ফাস্ট ফুড খেলে ফ্যাটি লিভারে ভুগতে পারেন।
রেড মিট
রেড মিটও লিভারের ক্ষতি করতে পারে। এটি সহজে হজম হয় না। কারণ, রেড মিটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এত বেশি পরিমাণ প্রোটিন ভেঙে ফেলা লিভারের জন্য কঠিন। অতিরিক্ত প্রোটিন ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়।
তেলেভাজা ও মশলাদার খাবার
ভাজাভুজি, তেল-মশলাদার খাবারেও ভরপুর ফ্যাট থাকে। নিয়মিত এ ধরনের খাবার খেলে ফ্যাটি লিভার-সহ আরও নানা ধরনের লিভারের রোগ বাসা বাঁধে শরীরে।



Click it and Unblock the Notifications