Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) পুরুষের বীর্যের গুণমাণ বাড়বে এই উপায়ে
সন্তানধারণের জন্য মেয়েদের যতোটা পরিশ্রম প্রয়োজন, ঠিক ততোটাই অধ্যাবসায় প্রয়োজন পুরুষদেরও। দুজনের সঠিক মেলবন্ধন হলে তবেই সন্তানসুখ পেতে পারেন কোনও দম্পতি। [পুরুষদের যৌন ক্ষমতা বাড়াবে এই খাবারগুলি]
বিশেষজ্ঞদের মতে, সন্তানহীনতার জন্য শুধু মেয়েদের দোষ দেওয়া উচিত নয়। এর জন্য সমান দায়ী পুরুষেরাও। কারণ তাদের মাধ্যমেই একজন মহিলা সন্তানের জন্ম দিতে সক্ষম হন। [স্পার্ম কাউন্ট বাড়াতে এমন ডায়েট করুন]
ফলে পুরুষদের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল নিজেদের স্পার্ম বা বীর্যের গুণমাণকে অক্ষুণ্ণ রাখা। তাহলেই সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে পুরুষেরা অনেকটা এগিয়ে থাকবেন। [পুরুষের স্পার্ম কাউন্ট বাড়াবে এই যোগাসন]
কিন্তু অনেক সময়ই দেখা যায়, জীবনযাত্রা হোক বা খাদ্যাভ্যাস সহ নানা কারণে স্পার্মের গুণমাণ তলানিতে এসে ঠেকে, এমনকী স্পার্ম কাউন্টও কমে যায়। সেক্ষেত্রে বীর্যের গুণমাণ কীভাবে বাড়াতে হবে তা জেনে নিন নিচের স্লাইড থেকে।

ওজন মাপান
আন্ডারওয়েট বা ওভারওয়েট হলে তার প্রভাব স্পার্মে পড়ে। তাই সবার প্রথমে নিজের ওজন মেপে নিন।

শাক খান
পালং শাকের মতো খাবার স্পার্ম বাড়াতে খুব উপযোগী। নিজের ডায়েটে পালং শাক রাখতে ভুলবেন না।

বদভ্যাস ত্যাগ করুন
সিগারেট খেলে স্পার্ম কাউন্ট কমে যায়। এছাড়া বীর্যের গতিও শ্লথ হয়ে পড়ে। তাই ধূমপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দিন বা যতোটা সম্ভব কমিয়ে দিন।

অ্যালকোহল খাবেন না
বাচ্চা নেওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই পুরুষদের অ্যালকোহল ছাড়তে হবে। কারণ এতে থাকা উপাদান বীর্যের উৎপাদনকে হ্রাস করে।

স্ট্রেস কমান
ক্লান্তি ও উদ্বেগ অস্বাভাবিক স্পার্ম তৈরি করে। একইসঙ্গে তা স্পার্মের গুণমাণও কমিয়ে দেয়। তাই সন্তানের পরিকল্পনা করার আগে উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসুন।

ওষুধ-পথ্য দেখে খান
নিজে থেকে ডাক্তারি না করে সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খান। কারণ অনেক ওষুধ এমন রয়েছে যা বীর্যের গুণমাণ শুধু কমায় তাই নয়, স্পার্ম কাউন্টও কমিয়ে দেয়।

দূষণ থেকে বাঁচুন
বাতাসে মিশে থাকা নানা ক্ষতিকর টক্সিক রাসায়নিক নানা ধরনের স্বাস্থ্য সম্পর্কিত বিপদ ডেকে আনে। তাই দূষণের ফলেও পুরুষের বীর্যের গুণমাণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।



Click it and Unblock the Notifications