Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) স্পার্ম কাউন্ট বাড়াতে এমন ডায়েট করুন
যখন স্বামী-স্ত্রী সন্তান নেওয়ার বাসনা করেন, তখন শুধুমাত্র স্ত্রী-রই সঠিক আহার, বিশ্রাম প্রয়োজন রয়েছে এমন নয়। পুরুষদেরও সন্তান জন্ম দেওয়ার আগে সঠিক ডায়েটে অভ্যস্ত হতে হয়। [যৌনসম্পর্ক স্বাভাবিক রাখতে এই খাবারগুলিকে এড়িয়ে চলুন]
যদি সুস্থভাবে সন্তান নিতে হয়, তাহলে স্বামী-স্ত্রী দুজনকেই ভালো জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। কারণ উপযুক্ত ডায়েটই পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়িয়ে সন্তান জন্ম দিতে সাহায্য করবে। [যৌনজীবনকে সচল রাখতে এড়িয়ে চলুন এই ১০টি জিনিস]
সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের এক-পঞ্চমাংশ কম স্পার্ম কাউন্টের সমস্যায় ভোগেন। অত্যদিক কাজের চাপ, ক্লান্তি, অবসাদ, ভুল খাওয়া-দাওয়া, অসংলগ্ন জীবনযাপনের কারণে অনেক পুরুষ স্পার্ম কাউন্টের সমস্যায় ভোগেন। [কোন খাবারগুলি বিবাহিত জীবনে ভালোবাসা বাড়ানোর অনুঘটক]
তবে এর থেকে মুক্তির উপায় রয়েছে। নির্দিষ্ট ও সুস্থ ডায়েট মেনে চললে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কেমন হবে সেই ডায়েট তা জেনে নিন নিচের স্লাইডে।

কুমড়োর বীজ
এতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা পুরুষের উর্বরতা বাড়ায়। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে।

ডাল
নানা ধরনের ডালে রয়েছে ফলিক অ্যাসিড যা পুরুষের উর্বরতা বাড়াতে দারুণ সাহায্য করে। যাদের শরীরে এর ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রে স্পার্মের মান ততটা উন্নত হয় না।

বেদানা
বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা রক্ত সঞ্চালনকে ভালো করে তোলে। এছাড়া স্পার্মের মান ও কাউন্ট দুটোই বৃদ্ধি করে। এছাড়া যৌন চাহিদাকে বৃদ্ধি করা ও স্পার্মকে রক্ষা করে বেদানার রস।

ডার্ক চকোলেট
স্পার্ম কাউন্ট বাড়াতে ডার্ক চকোলেটের জুড়ি মেলা ভার। এতে রয়েছে কার্য়করী অ্যামাইনো অ্যাসিড। যার ফলে যৌন মিলনের সময়ও বাড়িয়ে দেয় ডার্ক চকোলেট।

তাজা সবজি ও ফল
তাজা সবজি ও ফল যেকোনও ডায়েটের জন্যই ভালো। শাকসবজি ও ফলে সব ধরনের ভিটামিন পাওয়া যায়। যা সার্বিকভাবে উর্বরতা বাড়াতে সাহায্য করে।

আখরোট
নিয়মিত আখরোট খেলে স্পার্মের গুণাগুণ বৃদ্ধি পায়।

জল
জলের অপর নাম জীবন। সেদিক থেকে দেখলে সবকিছুতেই জলের ব্যবহার অপরিহার্য। স্পার্ম কাউন্ট বাড়ানো ও যৌন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও জল কার্যকরী ভূমিকা নেয়।



Click it and Unblock the Notifications