(ছবি) পুরুষদের যৌন ক্ষমতা বাড়াবে এই খাবারগুলি

By Oneindia Staff Writer

যৌন ক্ষমতা বা যৌন স্বাস্থ্য পুরোপুরি নির্ভর করে আমরা কি ধরনের খাদ্যগ্রহণ করছি তার উপরে। কারণ যে খাবার আমরা গ্রহণ করি তা আমাদের স্বাস্থ্যের উপরে প্রত্যক্ষ প্রভাব ফেলে। [যৌন বাসনাকে শেষ করে দেয় এই খাবার]

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভুল খাদ্য নির্বাচন করলে যৌন ক্ষমতা অনেক কমে যায়। সম্পর্ক স্থাপনের পূর্বেই সব উত্তেজনা শেষ হয়ে যায়। তাই সাবধানতা অবলম্বন না করলে স্বামী-স্ত্রীর সম্পর্কে তার প্রভাব পড়তে পারে।

এই সময়ে নানা ধরনের ওষুধ, ভায়াগ্রা ইত্যাদি ব্যবহার করেও বিশেষ লাভ হয় না। এমন সমস্যা থেকে মুক্তি পেতে ও বিছানায় ভালো ফল করতে নিচের স্লাইডে দেওয়া খাবারের উপরে ভরসা রাখতে পারেন।

পালং শাক

পালং শাক

পালং শাক খেলে পুরুষের যৌনাঙ্গে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অনেক ভালো হয়। এতে থাকা ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নিয়মিত পালং শাক খেলে তা ভায়াগ্রার মতো কাজ করে।

ট্যোম্যাটো

ট্যোম্যাটো

গবেষণায় দেখা গিয়েছে, ট্যোম্যাটো খাওয়া পুরুষদের স্পার্মের মান অনেক ভালো হয়। এছাড়া প্রস্টেট ক্যানসার আটকাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।

তরমুজ

তরমুজ

তরমুজ খেলে যৌন মিলনের সময় অনেক বেড়ে যায়। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড পুরুষের যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। ফলে মিলন দীর্ঘস্থায়ী হয়।

কফি

কফি

দিনে দুই-তিন কাপ করে কফি খাওয়া পুরুষেরা শীঘ্রপতনের সমস্যায় ভোগেন না। এটি যৌনাঙ্গকে বহুক্ষণ দৃঢ় করে রাখে ও মিলন দীর্ঘস্থায়ী করে।

আদা

আদা

আদা খেলেও মিলনের সময় অনেক বেড়ে যায়। বাকীগুলির মতো আদাও যৌনাঙ্গে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাড়িয়ে তোলে। এছাড়া স্পার্মের গুণমান বৃদ্ধি করা ও মিলনের সময় বাড়াতেও আদা কার্যকরী ভূমিকা নেয়।

বেদানা

বেদানা

বেদানাও পুরুষের যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এছাড়া বহুক্ষণ যৌনাঙ্গকে দৃঢ় থাকতে সাহায্য করে।

কলা

কলা

কলায় থাকা পটাশিয়াম যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। প্রতিদিন কলা খেলে যৌন মিলনের পরিতৃপ্তি পাওয়া সম্ভব।

এমন আরও খবর পড়ুন এখানে :

Story first published: Tuesday, January 5, 2016, 13:21 [IST]
X
Desktop Bottom Promotion