Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) এই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনে
ভারতীয় ক্ষেত্রে চামড়ার রং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গায়ের রং ফরসা না কালো তা দিয়ে লোক বিচার করার নজিরও ভারতে রয়েছে। তাই ফরসা নন, এমন লোকেদের অনেকেই সবসময়ই গায়ের রং নিয়ে চিন্তায় ভোগেন। [ত্বকের জেল্লা ফেরাতে এই খাবারে মনোনিবেশ করুন]
সেই চিন্তা থেকে হিনম্মন্যতা আসে যা মানসিকভাবে তাদের পিছিয়ে দেয়। আমরা সকলেই জানি, গায়ের রং কি হবে তা নির্ধারণ করার ক্ষমতা আমাদের নেই। সেটা জন্মের সময়ই ঠিক হয়ে যায় এবং তা জিনগত ব্যাপার। [ত্বকের বয়স ধরে রাখুন এই ঘরোয়া খাবার খেয়ে]
তবে এখনকার দিনে সুন্দর দেখতে লাগা যেহেতু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তাই সকলেই চায় নিজেকে সুন্দর করে তুলতে। তাতে আত্মবিশ্বাসও অনেকটাই বেড়ে যায় বলে জানিয়েছেন মানসিক বিশেষজ্ঞরা। [এই ১০ টা ভুল পুরুষেরা আকছার করেই থাকে]
সেইজন্য কয়েকটি ঘরোয়া টোটকার কথা নিচের স্লাইডে আলোচনা করা হল যা ব্যবহার করলে মাত্র ১০ দিনের মধ্যেই ত্বকের জেল্লা ফিরে পাবেন আপনি। ত্বকও আগের চেয়ে অনেকটা ফরসা হয়ে উঠবে। [ফরসা হওয়ার সেরা ৮ ঘরোয়া ফেস প্যাক]

লেবু
ত্বকের রং ফেরাতে লেবু সবসময়ই ব্যবহার করা হয়। লেবুর সঙ্গে মধু মিশিয়ে চামড়ায় লাগান। এটি স্বাভাবিক ব্লিচের কাজ করবে ও ত্বকের জেল্লা বাড়াবে।

গোলাপ জল
গোলাপ জল মিশিয়ে স্নান করুন। তাতে অনেকটা লেবুর রসও মিশিয়ে দিন। লেবু ব্লিচের কাজ করবে ও গোলাপ জল স্নানের পরে জেল্লা ফিরিয়ে আনবে।

ডিমের কুসুম
ডিমের সাদা অংশের পাশাপাশি কুসুমও ত্বকের জন্য উপকারী। কুসুম ফেটিয়ে তা ত্বকে মাখতে পারেন। তবে তা তোলার সময়ে ভিনিগার ব্যবহার করবেন। তাতে গন্ধ চলে যাবে আর আপনি জেল্লাদার ত্বক পাবেন।

দুধ
দুধ স্নান ত্বককে ফরসা হতে সবচেয়ে তাড়াতাড়ি সাহায্য করে। এটিতে স্নান করলে আলাদা করে সাবান বা শ্যাম্পুর প্রয়োজন হয় না, ত্বকও ফরসা হয়ে ওঠে।

দই
ত্বকের রং ফেরাতে টক দই ও লেবুর রসের মিশ্রণ তৈরি করে ত্বকে লাগান। এতে খানিক জ্বালা ভাব অনুভূত হলেও ফরসা হতে দারুণ কাজ দেবে।

জিরে
স্নানের জলে জিরে ভিজিয়ে রেখে তা ব্যবহার করুন। এটির ব্যবহারে মাত্র ১০ দিনেই ত্বকের জেল্লা না ফিরলেও দারুণ কাজ দেবে। জিরে বেঁটে নিয়ে তাতে দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করেও লাগাতে পারেন। ত্বকের রং ফেরাতে দারুণ কাজ দেবে।

ডাবের জল
ডাব বা নারকেলের জল ত্বকের জন্য বিশেষ উপকারী। ত্বকের জেল্লা ফেরাতে, কালো ছোপ দূর করতে এর জুড়ি নেই।



Click it and Unblock the Notifications