(ছবি) এই অভিনব উপায়ে ধ্যানমগ্ন হোন

আজকের জেট যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাই ছুটে চলেছেন। কারও দু'দণ্ড বসার সময় নেই, এমনকী অন্য কোনওদিকে মন দেওয়ারও ফুরসত নেই। [পুরুষের স্পার্ম কাউন্ট বাড়াবে এই যোগাসন]

আর এতকিছু করতে গিয়ে আমাদের জীবন হয়ে উঠছে বিষণ্ণ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মাথা ধরা এগুলি আমাদের নিত্যসঙ্গী। তার অন্যতম কারও এই স্ট্রেস ও বিষণ্ণতা। ফলে ধ্যান বা মেডিটেশনের প্রয়োজন আমাদের সকলেরই রয়েছে। মনের শান্তি ও আত্মার শুদ্ধকরণ সম্ভব একমাত্র ধ্যান করলেই।

ধ্যান আমাদের মনকে শান্ত রাখে, শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ধ্যান অভ্যাস করতে গেলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়। নিচের স্লাইডে দেখে নিন কীভাবে ধ্যানমগ্ন হয়ে নিজেকে সুস্থ রাখতে পারবেন।

স্থির মনোযোগ

স্থির মনোযোগ

এই ধ্যানে কোনও একটি বস্তুকে মনে রেখে ধ্যান করতে হয়। তা যেকোনও বস্তু হতে পারে। এতে মনে শান্তি আসে।

অনায়াস ধ্যান

অনায়াস ধ্যান

এই ধ্যানে বর্তমান মুহূর্তকে মনে রাখতে হবে। যা যা আপনার মনে চলছে তার মধ্যে থেকেই কোনও একটিতে মনসংযোগ করতে হবে।

শ্বাস-প্রশ্বাসে মনসংযোগ

শ্বাস-প্রশ্বাসে মনসংযোগ

নিজের শ্বাস-প্রশ্বাসে মনসংযোগ করে এই ধ্যানাভ্যাস করতে হবে। তাতে অন্য কিছু থেকে আপনার মন সরে গিয়ে এক জায়গায় এসে স্থিত হবে।

মন্ত্র ধ্যান

মন্ত্র ধ্যান

এটা সবচেয়ে পরিচিত ধ্যান। এতে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ধ্যানাভ্যাস করতে হয়।

শরীরে মনসংযোগ

শরীরে মনসংযোগ

এই ধ্যান প্রক্রিয়ায় শরীরের নানা অংশে মনসংযোগ করতে হয়। মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় মনসংযোগ করে এই ধ্যান করা সম্ভব।

ত্রিনেত্র ধ্যান

ত্রিনেত্র ধ্যান

এক্ষেত্রে ধ্যানের সময়ে দুটো ভুরুর মাঝে একটি বিন্দুতে মনসংযোগ করতে হয়।

এমন আরও খবর পড়ুন এখানে :

Story first published: Friday, December 25, 2015, 13:54 [IST]
X
Desktop Bottom Promotion