Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বায়ুদূষণ থেকে বাঁচতে রোজ খান এই ৬ খাবার, সুস্থ থাকবে ফুসফুসও!
যত দিন যাচ্ছে ততই বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা। দূষণ, ধীরে ধীরে গোটা প্রাণী জগৎকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্যের ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি পরিবেশ এবং সম্পদও নষ্ট হচ্ছে। শিল্প, যানবাহন ও কলকারখানার ধোঁয়া, গাছ কাটা, নানা ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার, আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, জনসংখ্যার বৃদ্ধি, নগরায়ন - সবই বায়ু দূষণের পারদ চড়াচ্ছে হু হু করে।
দূষণ বাড়লে যে শ্বাসরোগ এবং ফুসফুসের দুরারোগ্য ব্যাধি বা়ড়তে পারে, এ কথা হয়তো আমরা সকলেই জানি। সাম্প্রতিক বহু গবেষণায় উঠে এসেছে, শুধু ফুসফুস বা শ্বাসনালী নয়, বায়ুদূষণ শরীরের প্রায় সব অঙ্গপ্রত্যঙ্গের উপরেই প্রভাব ফেলতে পারে। এর ফলে ক্যানসার, হৃদরোগ, এমনকী অবসাদও দেখা দিতে পারে। তাই দূষণের হাত থেকে শরীরকে বাঁচানোর চেষ্টা সারা বছরই জারি রাখা উচিত। কেবল মাস্ক ব্যবহার বা গাছ লাগানোই শেষ কথা নয়, এগুলোর সঙ্গে পাতে রাখুন কিছু স্বাস্থ্যকর খাবারও। এগুলো শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে অনেকটাই দূষণমুক্ত রাখে।

ভিটামিন এ
ভিটামিন 'এ' দূষণের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে আমাদের, এমনটাই জানিয়েছেন গবেষকরা। দূষণ থেকে বাঁচতে নিয়মিত ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। দুধ, ডিম, ফোর্টিফায়েড খাবার, কমলালেবু, গাজর, আম এবং কুমড়ো ভিটামিন এ-তে ভরপুর। তাই সুস্থ থাকতে খাদ্যতালিকায় অবশ্যই রাখুন এই খাবারগুলো।
সাইট্রাস জাতীয় ফল
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন সি এবং ভিটামিন ই-এর অভাব হলে হাঁপানির সমস্যা দেখা দেয়। তাই রোজের খাদ্যতালিকায় অবশ্যই এই দুই ভিটামিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা জরুরি। যে কোনও ধরনের লেবু, পেয়ারার মধ্যে ভিটামিন সি-এর পরিমাণ বেশি থাকে।
হলুদ
হলুদে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। পাশাপাশি হলুদে রয়েছে কারকিউমিন নামক এক ধরনের যৌগ বর্তমান। যা দূষণ থেকে ফুসফুসকে রক্ষা করে এবং শরীর সুস্থ রাখে। হলুদ বিভিন্ন ভাবে খাওয়া যায়। সকালে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খেলে এমন অনেক সমস্যাই দূর করা যায়। ঘি ও গুড় দিয়েও হলুদ খেতে পারেন। এ ছাড়া, রাতে ঘুমোতে যাওয়ার সময় হালকা গরম দুধের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে খেলেও উপকার পাবেন।
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য খুবই উপকারী। পাশাপাশি শরীরকে দূষণ থেকে রক্ষা করতেও সাহায্য করে। ফুসফুস থেকে টক্সিন দূর করে এই ফ্যাটি অ্যাসিড। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে ওমেগা ৩ রয়েছে যথেষ্ট পরিমাণে। এ ছাড়া স্যামন, টুনা, ম্যাকেরেল, সার্ডিনের মতো সামুদ্রিক কিছু খাবারেও প্রচুর পরিমাণে ওমেগা ৩ থাকে।
পালং শাক
পালং শাক পুষ্টিগুণে ভরপুর। এতে বিটা-ক্যারোটিন, লুটেইন, ক্লোরোফিল এবং ম্যাগনেশিয়াম রয়েছে। এই সব উপাদানই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এবং শরীরকে দুষণমুক্ত রাখতে সাহায্য করে।
বেরিজাতীয় ফল
বেরিজাতীয় ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর, যা ফ্রি র্যাডিক্যালের হাত থেকে শরীরকে সুরক্ষিত রাখে। এগুলি শরীরকে দূষণ থেকে রক্ষা করে। তাই নিয়মিত ব্লুবেরি, স্ট্রবেরি বা রাস্পবেরি খাওয়া যেতেই পারে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications