Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
খালি পেটে এই কাজগুলি করেন নাকি? স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে
সুস্থ ও ফিট থাকতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাবার। সময়মতো খাদ্য গ্রহণ আমাদের শরীরকে ঠিক রাখতে সাহায্য করে। কিন্তু খাবার ঠিকঠাক না পেলে শরীর পুষ্ট হবে না এবং নানারকম শারীরিক সমস্যা দেখা দেবে। এছাড়াও, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে শরীরে মেদও বাড়ে। তাই চিকিৎসক-রাও সঠিক সময়ে খাওয়ার পরামর্শ দেন।

অনেক সময় আমার খালি পেটে থেকে এমন অনেক কাজ করি, যেগুলো আমাদের শরীর আরও খারাপ করে দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, খালি পেটে থেকে কোন কাজগুলি একদমই করতে নেই, তাহলে বিপদ বাড়তে পারে।

১) অ্যান্টি-ইনফ্ল্যামেটরি মেডিসিন
খালি পেটে কখনোই পেন কিলার খাবেন না। অন্তত বিস্কুট বা মুড়ি খেয়েও এই ওযুধ খেতে পারেন। অ্যাসপিরিন, প্যারাসিটামল কিংবা অন্য কোনও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি জাতীয় ওষুধ খালি পেটে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক!

২) খালি পেটে ঘুমানো
খাবার খাওয়ার ২-৩ ঘণ্টা পর আপনি ঘুমোতে যেতেই পারেন, তবে কখনোই খিদে পেটে বা খালি পেটে ঘুমাবেন না। বরং শুতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খেতে পারেন। পেট খালি থাকলে আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায়, ফলে ঘুমের সমস্যা হয়।

৩) অ্যালকোহল
খালি পেটে মদ্যপান করা খুবই খারাপ, এতে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। অ্যাসিডিটি, বদহজমের সমস্যা হতে পারে। এছাড়া, হার্ট, লিভারের পাশাপাশি কিডনিকেও প্রভাবিত করে।

৪) শরীরচর্চা
খালি পেটে শরীরচর্চা করাও খুব খারাপ। অনেকেই মনে করেন যে, খালি পেটে এক্সারসাইজ করলে হয়তো বেশি ক্যালোরি ঝরবে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং খালি পেটে এনার্জিও কম থাকে এবং শরীরচর্চাও ঠিকভাবে করা যায় না।

৫) চ্যুইংগাম
খালি পেটে চ্যুইংগাম চিবোন? তাহলে জেনে রাখুন, এটি আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এর ফলে পেটে প্রদাহ হতে পারে। এর থেকে ডাইজেস্টিভ অ্যাসিড তৈরি হয় এবং খালি পেটে এটি খেলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা বাড়ে।

৬) কফি
সকালে ঘুম থেকে উঠে কফি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু খালি পেটে কফি পান করা একেবারেই উচিত নয়। এর ফলে বুক জ্বালা, গ্যাস, অম্বল ও হজমের সমস্যা হতে পারে।



Click it and Unblock the Notifications