(ছবি) কয়েকটা জিনিস মাথায় রাখলেই কমতে পারে ক্যানাসারের ঝুঁকি!

সাম্প্রতিক কালে গবেষণায় দেখা গিয়েছে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে অধিকাংশের মধ্যে ধূমপান, মদ্যপান, ওয়ার্কআউট না করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া প্রভৃতি কারণ রয়েছে। আপনারও যদি এই সমস্যাগুলির মধ্যে একটিরও অভ্যাস থাকে তাহলে এখন থেকেই সাবধান হোন। [শ্যাম্পু, বডি লোশন, সানস্ক্রিন থেকে হতে পারে ব্রেস্ট ক্যানসার!]

ধূমপান, মদ্যপান পরিত্যাগের পাশাপাশি যোগাসন বা জগিং বা হাল্কা ওয়ার্কআউট করা অত্যন্ত জরুরী শরীর সুস্থ রাখার ক্ষেত্রে। আপনার জীবনযাত্রা পদ্ধতি যদি স্বাস্থ্যকর না হয় তাহলে ক্যানসারের মতো মারণরোগের ঝুঁকি কিন্তু বেড়েই যায়। [(ছবি) জেনে নিন জরায়ুর ক্যানসারের পূর্ব লক্ষণগুলি সম্পর্কে]

সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা নিজেদের শরীরের দিকে যত্ন নেন না হেলাফেলা করেন, এবং বদঅভ্যাসগুলিকে আঁকড়ে বেঁচে থাকেন তাদের মধ্যে ৯০ শতাংশ মানুষের শরীরেই ক্যানসার দানা বাঁধার প্রবণতা বাড়ে। [নিত্যদিনের যে যে খাবারে আপনার ক্যানসার হতে পারে!]

ক্যানসারের ঝুঁকি কমাতে গেলে সবার আগে আমাদের খাওয়াদাওয়ায় রাস টানা উচিত। ক্যানসারের ঝুঁকি কমাতে কী কী মাথায় রাখা উচিত জানুন নিচের স্লাইডে ক্লিক করে। [(ছবি) স্তন ক্যানসার সম্পর্কে অজানা কিছু তথ্য]

তামাকজাত দ্রব্য পরিত্যাগ করা

তামাকজাত দ্রব্য পরিত্যাগ করা

ধূমপান বা জর্দা থেকে সবচেয়ে বেশি ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। তাই ক্যানসারের ধরাছোঁয়ার বাইরে থাকতে গেলে সবার প্রথমে, বিড়ি, সিগারেট,হুক্কা, গুটখার নেশা আপনাকে ছাড়তে হবে।

আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে বাঁচুন

আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে বাঁচুন

সূর্যের আলো আমাদের শরীরের ভিটামিন ডি-এর উৎস। কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে সূর্যের তাপ শরীরে লাগে, তাহলে সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি আমাদের ত্বক এমনকী ত্বকের ভিতরের কোষগুলিকেও নষ্ট করতে পারে। ফলে ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়।

ওয়ার্কআউট

ওয়ার্কআউট

শরীরের ভিতরের যন্ত্রপাতি অবাধে চলার জন্য শরীরের বিভিন্ন অংশের সচল ও সক্রিয় থাকা একান্ত প্রযোজন। আর শরীরকে সক্রিয় রাখতে গেলে নিয়মমাফিক এক্সারসাইজ করা অত্যন্ত আবশ্যক।

নিরাপদ যৌনমিলন

নিরাপদ যৌনমিলন

অসুরক্ষিত যৌন মিলনের জেরে এইডসের মতো দুরারোগ্য ব্যধি হতে পারে আমরা সবাই জানি, কিন্তু অনেকেই জানেন না অসুরক্ষিত যৌন মিলনের জেরে ক্যানসারের সম্ভাবনাও থাকতে পারে।

প্রয়োজনীয় টিকাকরণ

প্রয়োজনীয় টিকাকরণ

ক্যানসারের ঝুঁকি থেকে বাঁচতে প্রয়োজনীয় টিকাকরণ অবশ্যই নিন ও নিজের সন্তানকেও দিন। ক্যানসার ধরা পরার আগে সাবধান হওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ নয় কি?

পরিবারের মেডিক্যাল হিস্ট্রি

পরিবারের মেডিক্যাল হিস্ট্রি

পরিবারে কারোর ক্যানসার রয়েছে কি না, বা একই বংশে আগে ক্যানসারের মতো রোগে কেউ আক্রান্ত হয়েছে কিনা ভাল করে জানুন। যদি বংশপরম্পরায় কারোর থেকে থাকে তাহলে চিকিৎসককে তা জানান এবং নিয়মিত ক্যানসারের স্ক্রিনিং করান।

ম্যারিনেট করা মাংস

ম্যারিনেট করা মাংস

মাংস রান্না করার আগে কিছুক্ষণের জন্য মাংস ম্যারিনেট করে রাখুন। গবেষণায় দেখা গিয়েছে, ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে থাকা ক্ষতিকারক এইচসিএ ৮৭ শতাংশ নষ্ট হয়ে যায়। ফলে ক্যানসারের ঝুঁকিও কমে।

ক্যাফারিন সেবন

ক্যাফারিন সেবন

গবেষণায় দেখা গিয়েছে যাঁরা দিনে ৪-৫ কাপ কফি খান তাদের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি ৪০ শতাংশ পর্যন্ত কমতে পারে। বিশেষ করে, মস্তিষ্ক, মুখের ক্যানসারের থেকে রক্ষা পান। কফি এক্ষেতরে চায়ের চেয়ে অনেক বেশি উপযোগী।

অতিরিক্ত পরিমাণে জল খাওয়া

অতিরিক্ত পরিমাণে জল খাওয়া

জল বেশি পরিমাণে খেলে তা আমাদের মুত্রথলিতে চাপ দেয় এবং জলের সঙ্গে সমস্ত বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। এর ফলে মূত্রথলি সক্রিয় থাকে এবং যা মূত্রথলির ক্যানাসারের ঝুঁকি কম করে।

ড্রাই ক্লিনিং

ড্রাই ক্লিনিং

ভালভাল জামাকাপড় না কেচে আমাদের অভ্যাস থাকে ড্রাই ক্লিনিং করানোর। কিন্তু এক্ষেত্রে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, তা লিভার ও কিডনির ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। ড্রাই ক্লিনিং যে শ্রমিকরা করেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় এই ধরণের ক্য়ানসার দেখা যায়। যদিও গ্রাহকদের ক্ষেত্রে একই প্রভাব পড়ে কি না তা নিয়ে গবেষণায় চূড়ান্ত কিছু ধরা পরেনি।

পোশাকে রংয়ের ব্যবহার

পোশাকে রংয়ের ব্যবহার

এক স্পেনের গবেষকের কথায় দিনের বেলায় বাইরে বেরতে গেলে জামার রং ভেবেচিন্তে বাছুন, এ মাধ্যমে ত্বকের ক্যানসার হওয়া অনেকাংশে আটকানো যায়। সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে বাঁচতে সবচেয়ে উপযোগী লাল ও নীল।

Story first published: Monday, November 2, 2015, 16:17 [IST]
X
Desktop Bottom Promotion