Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিশ্ব অ্যাজমা দিবস ২০২০ : হাঁপানির সমস্যা বাড়িয়ে তোলে এই খাবারগুলি
হাঁপানি একটি ক্রনিক সমস্যা যা শ্বাসপ্রশ্বাসে অসুবিধা তৈরি করে। এটি এমন একটি সমস্যা যা প্রাণঘাতী হতে পারে। [অ্যালজেইমার রোগ আটকাবে এই খাবার]
এক একজনের ক্ষেত্রে হাঁপানির সমস্যা এক একরকমের হতে পারে। হাঁচি, কাশি, বুকে চাপা ভাব, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি হাঁপানির অন্যতম লক্ষণ। [ঠান্ডা লাগলে এই খাবার মুখে তুলবেন না]

চিকিৎসকেরা জানিয়েছেন, হাঁপানির সমস্যা সেভাবে পুরোপুরি সারানো যায় না। তবে এর লক্ষণগুলিকে অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব। [হার্ট অ্যাটাক হতে পারে কিনা তা আগাম বুঝে নিন এইভাবে]
হাঁপানির ক্ষেত্রে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাই কোন ক্ষেত্রে হাঁপানি বাড়তে পারে তা জানা অবশ্যই প্রয়োজন। নিচের স্লাইডে দেখে নিন, কোন কোন খাবারগুলিকে হাঁপানির সমস্যা থাকলে এড়িয়ে চলা উচিত। [জরায়ুর ক্যানসার সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য]

ডিম
ডিমে অ্যালার্জি হাঁপানি রোগীদের জন্য খুব সাধারণ ব্যাপার। ডিমের সাদা অংশে প্রোটিন থাকে। এই প্রোটিনই অ্যালার্জির উদ্রেগ করে হাঁপানির সমস্যা বাড়িয়ে তোলে।

দুধ
দুধে থাকে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম যা হাড় ও দাঁতকে শক্তিশালী করে তোলে। তবে এতে থাকা প্রোটিন হাঁপানির সমস্যাকে বহুগুণ বাড়িয়ে তোলে।

বাদাম
বাদাম খেলেও হাঁপানির সমস্যা অনেকটাই বেড়ে যায় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

ওয়াইন
ওয়াইনে থাকা সালফাইট প্রিজারভেটিভ হাঁচি-কাশির সমস্যাকে বাড়িয়ে হাঁপানিকে ত্বরান্বিত করে। এছাড়া যেকোনও ধরনের অ্যালকোহল খেলেই অ্যাসিড রিফ্ল্যাক্সের ফলে হাঁপানি বেড়ে যায়।

গম
গমে থাকা গ্লুটেন নামক প্রোটিন হাঁপানিকে বাড়িয়ে তোলে। এর ফলে ঠিকভাবে শ্বাস নিতেও সমস্যা হয়।



Click it and Unblock the Notifications