Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Green Peas Benefits: রোজ কড়াইশুঁটি খেলেই হু হু করে কমবে ওজন!
Green Peas Benefits: শীতকাল এলেই কড়াইশুঁটির আধিপত্য চলে বাড়িতে। কচুরি, আলুর দম, ডাল, পোলাও, ফ্রায়েড রাইস, তরকারি - সবেতেই কড়াইশুঁটির রমরমা। তবে কড়াইশুঁটি যে কেবল খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয়, আমাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখে। এর মধ্যে প্রোটিনের পরিমাণ প্রায় ডালের সমান। ভিটামিন, খনিজ এবং ফাইবারও রয়েছে ভরপুর পরিমাণে। কড়াইশুঁটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই পুষ্টিবিদেরা শীতের ডায়েটে এই সবজি রাখার পরামর্শ দেন। জেনে নিন, স্বাস্থ্যের আর কী কী উপকার করে কড়াইশুঁটি।
ক্যালোরি কম
আধ কাপ সেদ্ধ কড়াইশুঁটিতে ক্যালোরির পরিমাণ ৮১ এবং ফ্যাটের পরিমাণ ০.৪ গ্রাম। তাই যাঁরা স্বাস্থ্য সচেতন এবং ওজন ঝরানোর চেষ্টা করছেন, তাঁদের জন্য খুবই উপকারী কড়াইশুঁটি।

প্রোটিন সমৃদ্ধ
সুস্থ-সবলভাবে বাঁচতে গেলে শরীরে পর্যাপ্ত প্রোটিনের খুবই প্রয়োজন। কড়াইশুঁটি আমাদের শরীরে পর্যাপ্ত প্রোটিনের জোগান দেওয়ার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। কারণ প্রোটিন সমৃদ্ধ খাবার পেট ভরা রাখে দীর্ঘক্ষণ, ফলে শরীরে বেশি মাত্রায় ক্যালোরি যেতে পারে না এবং ওজনও হ্রাস হয়।
ফাইবার বেশি থাকে
কড়াইশুঁটিতে প্রোটিনের পাশাপাশি ফাইবারের পরিমাণও অনেক বেশি। অন্ত্র ভাল রাখতে ফাইবার অত্যন্ত প্রয়োজনীয়। তাছাড়া, ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে বার বার খিদে পাওয়ার প্রবণতা রুখে দিতে পারে এবং ক্যালোরি গ্রহণ কমাতেও সাহায্য করে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
কড়াইশুঁটির গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক ভাবে কম। কম গ্লাইসেমিক ইনডেক্স থাকা খাবারগুলি ধীরে ধীরে হজম হয়, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। এতে খিদে এবং খাবারের প্রতি লোভ কমে, যার ফলে ওজন হ্রাস হয়।
ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর
কড়াইশুঁটিতে রয়েছে ভিটামিন এ, সি এবং কে। এর পাশাপাশি আয়রন, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজও ভরপুর এতে। শরীর সুস্থ রাখতে এই সব পুষ্টিগুলি খুবই প্রয়োজনীয়। তাই রোজকার ডায়েটে কড়াইশুঁটি অবশ্যই রাখুন।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications