Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিয়মিত এই ৫ পানীয়ে চুমুক দিলেই জব্দ হবে 'খারাপ' কোলেস্টেরল!
Drinks to Help Lower Cholesterol in Bengali: মানবদেহে হরমোন, কোষ এবং টিস্যু তৈরির জন্য কোলেস্টেরল খুবই প্রয়োজনীয়। কোলেস্টেরল মূলত দুই ধরনের - উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন (HDL) এবং নিম্ন ঘনত্বের লাইপোপ্রোটিন (LDL)। শরীরে কোলেস্টেরলের মাত্রা অত্যধিক হলেই কিন্তু উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।
কোলেস্টেরলের সমস্যা এখন প্রায় সব ঘরেই। শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখা যেতে পারে কোলেস্টেরলের মাত্রা। চর্বিজাতীয় খাবার, চিপ্স, ভাজাভুজি, ফাস্ট ফুড, শর্করাযুক্ত পানীয় তো এড়িয়ে চলবেনই, সেই সঙ্গে রোজের খাদ্যতালিকায় কিছু পানীয় রাখলেও এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন কোন কোন পানীয় কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

গ্রিন টি
গ্রিন টি-তে রয়েছে ক্যাটাচিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। যা আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তবে খালি পেটে গ্রিন টি না খাওয়াই ভালো। এর সঙ্গে বিস্কুট বা কুকিজ খেতেই পারেন।
বেরি স্মুদি
অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ বেরি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাস্পবেরি খুবই উপকারী। টক দইয়ের সঙ্গে বিভিন্ন রকমের বেরি ব্লেন্ড করে স্মুদি বানিয়ে খেতে পারেন।
টমেটোর রস
টমেটোতে থাকা লাইকোপিন শরীরে লিপিডের মাত্রা বাড়াতে এবং ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাছাড়া, এতে কোলেস্টেরল কমানোর জন্য নায়াসিন ও ফাইবারও থাকে। রোজ টমেটোর রস খেতে পারলে কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকবে।
সয়া মিল্ক
এই দুধে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুবই কম। কোলেস্টেরলের মাত্রা কমাতে খুবই উপকারী সয়া দুধ। তাই দীর্ঘ দিন ধরে উচ্চ কোলস্টেরলের সমস্যায় ভুগে থাকলে রোজের খাদ্যতালিকায় অনায়াসে রাখতে পারেন এই দুধ।
রেড ওয়াইন
অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ কথা আমরা সকলেই জানি। বিশেষ করে কোলেস্টেরলের সমস্যা থাকলে অ্যালকোহল থেকে দূরে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে পরিমিত পরিমাণে রেড ওয়াইন খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। রেড ওয়াইনে অনেক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। সঠিক নিয়ম মেনে খেতে পারলে হার্টও ভালো রাখে এই পানীয়।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
