Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Fat Burning Drinks: মেটাবলিজম বাড়াতে রোজ পান করুন এই ৫ পানীয়, ওজন কমবে তরতরিয়ে!
ওজন কমানোর ক্ষেত্রে মেটাবলিজম বা বিপাক খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বিপাক দ্রুত হয়, তাহলে খুব দ্রুত ক্যালোরি বার্ন হয়। আর, যদি বিপাক ধীর হয়, তাহলে ওজন কমানো খুবই কঠিন হয়ে পড়বে। আসলে, মেটাবলিজম বা বিপাক এক ধরনের প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর খাবার থেকে প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে। তাই খাওয়াদাওয়ার অভ্যাসের উপরই নির্ভর করছে দেহের বিপাক প্রক্রিয়া কী রকম হবে। বিপাক যত দ্রুত হবে, তত দ্রুত চর্বি ঝরবে এবং যত ধীর হবে, ক্যালোরি বার্ন হতেও অনেক সময় লাগবে। মেটাবলিজম কম থাকা মানে শরীরে খাবার জমছে। অর্থাৎ সেটা খরচ হচ্ছে না। শরীরে মেদ বৃদ্ধি এ ভাবেই হয়ে থাকে।

দ্রুত ওজন কমাতে মেটাবলিজম রেট বাড়াতেই হবে। কিন্তু মেটাবলিজম বাড়বে কী ভাবে? প্রধানত তিনটি দিক মাথায় রাখতে হবে - এক্সারসাইজ, খাওয়াদাওয়া এবং লাইফস্টাইল। এছাড়াও, কিছু স্বাস্থ্যকর পানীয় আছে যেগুলো নিয়মিত পান করলে মেটাবলিজম বাড়ে এবং ওজন কমে যায়। দেখে নিন, চটজলদি ওজন কমাতে কোন কোন পানীয়ের সাহায্য নেবেন -

চিয়া সীড ও পাতিলেবুর জল
এক কাপ জলে ১-২ ঘণ্টা চিয়া বীজ ভিজিয়ে রাখুন। এই পানীয়তে একটি পাতিলেবুর রস এবং আধা চা চামচ মধু দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। ব্যস, তৈরি আপনার চিয়া লেমনেড!

পাতিলেবু ও আদার জল
আদার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিতে আদা এবং জল দিয়ে ব্লেন্ড করে নিন। এক গ্লাস জলে এই আদার পেস্ট, লেবুর রস এবং ভাজা জিরা গুঁড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে পান করুন।

জিরা ও দারুচিনির জল
পরিমাণমতো জলে ৪ চা চামচ গোটা জিরা এবং ২ টুকরো দারুচিনি দিয়ে ফোটান কিছুক্ষণ। একটি গ্লাসে এই জল ছেঁকে তাতে লেবুর রস মেশান। এবার পান করুন।

গ্রিন টি এবং পুদিনা জল
এক গ্লাস গরম জলে একটি গ্রিন টি ব্যাগ কিছুক্ষণ রাখুন। তারপর টি ব্যাগটি ফেলে দিন। এতে পুদিনা পাতা, লেবুর রস এবং মধু ভালভাবে মেশান। এবার পান করুন পুদিনা গ্রিন টি।

জোয়ান ডিটক্স ওয়াটার
১ টেবিল চামচ জোয়ান সারা রাত ভিজিয়ে রাখুন। পর দিন সকালে এই পানীয়টি ছেঁকে কিছুক্ষণ ফোটান। এতে দারুচিনি ও কয়েক স্লাইস পাতিলেবু দিয়ে পান করুন।



Click it and Unblock the Notifications