Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Menstrual Hygiene: মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারে নাকি ভার্জিনিটি ক্ষুণ্ণ হয়! জেনে নিন এমনই কিছু ভ্রান্ত ধারণা
ঋতুস্রাবের সময় স্যানিটারি প্যাড ব্যবহারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এ দেশের অধিকাংশ মেয়েরা। তবে দিনে দিনে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের সংখ্যাটাও বাড়ছে। আবার অনেকেরই এই কাপ নিয়ে নানা রকম ভ্রান্ত ধারণা রয়েছে। ব্লাড লিকেজ হয়, সুরক্ষিত কি না, ভার্জিনিটি ক্ষুণ্ণ হয়, কাপ ভ্যাজাইনাতে আটকে যায় - এই জাতীয় নানা ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই ভয় পান মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে।
কিন্তু এই কাপ যেমন সুরক্ষিত, তেমনই স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব। যে কোনও বয়সের মেয়েরাই ব্যবহার করতে পারে এটি। পিরিয়ডের সময় ইনফেকশনের সম্ভাবনা রুখতে সাহায্য করে মাসিকের কাপ। চলুন জেনে নেওয়া যাক, মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা-

কুমারীত্ব হারানোর সম্ভাবনা
সমাজে প্রচলিত ধারণা, হাইমেন অক্ষত থাকা মানে কুমারীত্ব অটুট থাকা। অনেকেরই ধারণা, মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারে কুমারীত্ব হারানোর সম্ভাবনা থাকে। এই ভেবে অনেক অবিবাহিত মেয়েরা এই কাপ ব্যবহার করতে দ্বিধা বোধ করেন।
কিন্তু এই ধারণা একেবারেই ভুল। সাইক্লিং, শরীরচর্চা, সাঁতার, ঘোড়ায় চড়া ও আরও নানা কারণেই কিন্তু হাইমেন পর্দা ছিঁড়ে যেতে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের সঙ্গে কুমারীত্ব হারানোর কোনও সম্পর্ক নেই।
সবার জন্য একই মাপের কাপ
মেনস্ট্রুয়াল কাপ সবার জন্য একই মাপের হয় না। বয়স, ব্লাড ফ্লো, জরায়ু এবং আপনি গর্ভবতী হয়েছেন কি না, তার উপর নির্ভর করে আলাদা আলাদা সাইজের মেনস্ট্রুয়াল কাপ রয়েছে। এক একটি বয়স সীমার জন্য এক এক রকম মাপের আসে।
স্মল, মিডিয়াম ও লার্জ তিন ধরনের সাইজেই পাওয়া যায়। এটি কেনার আগে অবশ্যই আপনার বয়স অনুযায়ী সেই মাপের কাপ কিনবেন। নাহলে সেই কাপ আপনার ছোটো বা বড় হতে পারে।
কাপ পরে থাকার সময় প্রস্রাবে সমস্যা
ভালভা বা যোনিদ্বারে তিনটি গুরুত্বপূর্ণ অংশ থাকে - ভ্যাজাইনা বা যোনি, মূত্রনালী এবং মলদ্বার। মেনস্ট্রুয়াল কাপ কেবল যোনিপথেই প্রবেশ করে। আর প্রস্রাব মূত্রনালী দিয়ে নির্গত হয়। ভ্যাজাইনার সঙ্গে মূত্রনালীর কোনও সম্পর্ক নেই। উভয়ই আলাদা। তাই প্রস্রাব করার জন্য কাপ খোলার কোনও প্রয়োজন নেই।
যোনিতে সংক্রমণের আশঙ্কা
মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারে যোনিতে সংক্রমণের ঝুঁকি প্রায় থাকে না বললেই চলে। এক্ষেত্রে কোনও জ্বালা, র্যাশ হয় না। বরং প্যাড ব্যবহারে যোনিতে সংক্রমণের ঝুঁকি থাকে। দীর্ঘ ক্ষণ একই প্যাড পরে থাকলে যোনির চারপাশে র্যাশ, জ্বালা, যন্ত্রণা হতে পারে। প্যাডের তুলনায় মেনস্ট্রুয়াল কাপ অনেক বেশি স্বাস্থ্যকর। পাশাপাশি এগুলি পুনর্ব্যবহারযোগ্য। এক একটি কাপ চাইলে পাঁচ বছর পর্যন্তও ব্যবহার করা যায়।
কাপ যোনিতে হারিয়ে যেতে পারে
মেন্সট্রুয়াল কাপ যোনির ভিতরে হারিয়ে বা আটকে যেতে পারে বলে ভয় পান অনেকে। কিন্তু ভয়ের কোনও কারণ নেই। এই ধরনের কাপ এমন ভাবেই বানানো হয় যাতে সেটি শক্ত হয়ে যোনিপথে আটকে থাকে। আঙুলের সাহায্যে সহজেই এই কাপ বার করে আনা যেতে পারে। মলমূত্র ত্যাগ করার সময়ে তা খুলে বেরিয়ে আসার সম্ভাবনাও থাকে না।
কাপ পরে ঘুমানোর সমস্যা
ঋতুস্রাবের সময় মেন্সট্রুয়াল কাপ পরে ঘুমানো, দৌড়ানো, ব্যায়াম, সাঁতার সব কিছুই করা যেতে পারে। তবে ৮ ঘণ্টা অন্তর কাপ খুলে ভাল ভাবে ধুয়ে পুনরায় পরতে হবে।



Click it and Unblock the Notifications
