Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Menstrual Hygiene Day: ঋতুস্রাবে কোনও সমস্যা হচ্ছে না তো? বলে দেবে এই ৫ লক্ষণ!
মাসিক চক্র বা ঋতুস্রাব প্রত্যেক মহিলার জীবনের অখণ্ড অঙ্গ। এর সঙ্গে একজন মহিলার প্রজনন ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। প্রতি মাসের ওই কয়েকটা দিন বেশ অস্বস্তিতে কাটে মহিলাদের। ঋতুস্রাবের ভোগান্তি কম নয়। পেটে ও কোমরে ব্যথা, পেশিতে টান ধরা, ক্লান্তি, দুর্বলতা, অবসাদ, মুড সুইং, মাথা ঘোরা - হাজারটা উপসর্গ দেখা দেয় এই সময়ে। কাজেও গতি পাওয়া যায় না।
নিয়মিত ঋতুস্রাব হলে তা সুস্থতার লক্ষণ। ঋতুস্রাব অনিয়মিত হওয়া মানেই, শরীরের কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কিন্তু স্বাস্থ্যকর পিরিয়ড হচ্ছে কি না, এটা বেশিরভাগ মহিলাই বুঝতে পারেন না। জেনে নিন, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হেলদি পিরিয়ড হচ্ছে কি না।

মাসিক চক্রের সময়কাল
মাসিক চক্র সাধারণভাবে ২৮ দিনের হয়। তবে, কিছু মহিলার ক্ষেত্রে তা ৩৫ দিনেরও হতে পারে। এককথায় বলতে গেলে, প্রতি ২৮ দিন অন্তর (সাত দিন আগে বা পরে) অর্থাৎ ২১ দিন বা ৩৫ দিনের মধ্যে পিরিয়ড হলে তা স্বাভাবিক বলে ধরা হয়। এর কম বা বেশি হলে তা অস্বাভাবিক।
ঋতুস্রাবের সময়কাল প্রত্যেক মহিলার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। অনেক মহিলার ৩-৫ দিন পর্যন্ত রক্তপাত হয়। তবে ২-৭ দিন ধরে পিরিয়ড হলে সেটাও স্বাভাবিক বলে ধরা হয়।
পেটে ব্যথা হওয়া
অনেকেরই ধারণা, পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হওয়া স্বাভাবিক এবং তা সহ্য করা উচিত। কিন্তু আসলে পিরিয়ডের আগে বা পিরিয়ডের সময় পায়ে, কোমরে বা পেটে ব্যথা-যন্ত্রণা হওয়া স্বাভাবিক নয়। ব্যথার সমস্যা যদি দিনদিন বাড়তে থাকে, নতুন করে ব্যথা শুরু হয় অথবা ঋতুস্রাব শেষের পরেও যদি ব্যথা হতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
পিরিয়ড দীর্ঘস্থায়ী হওয়া
মাসিকের রক্তপাত ৩-৭ দিনের মধ্যে হওয়া স্বাস্থ্যকর। প্রথম ২ দিন রক্তপাত সবচেয়ে বেশি হয়। এই সময় রক্তের রঙ হবে গাঢ় লাল। তবে তার পরে রক্তপাত কমতে থাকলে গোলাপী বা বাদামী রঙের হতে পারে।
যদি মাসিকের রক্তপাত ৭ দিনের বেশি স্থায়ী হয়, অথবা অস্বাভাবিক ভারী রক্তপাত হয় যাতে আপনাকে ঘণ্টায় ঘণ্টায় প্যাড পরিবর্তন করতে হবে। তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এটা স্বাভাবিক নয়।
রক্ত জমাট বাঁধা
ভারী ঋতুস্রাব অনেকেরই হয়। পিরিয়ডের সময় হালকা রক্ত জমাট বাঁধা স্বাভাবিক। কিন্তু যদি ঋতুস্রাব অনিয়মিত হতে থাকে, রক্ত জমাট অনেক বড় হয় অথবা হেভি ব্লিডিং শুরু হয় তখন তা ভাবনার বিষয়। বেশি রক্তপাত হলে অনেক সময়ে রক্ত তরল অবস্থায় না বেরিয়ে জমাট বেঁধে বেরোয়। পিরিয়ডের সময় দলা দলা রক্ত বেরোলে, রক্তের রঙ গাঢ় খয়েরি বা কালো হয়ে গেলে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম
পিরিয়ডের আগে পিএমএস অর্থাৎ প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোমের লক্ষণ দেখা না দিলে ভাল। কিন্তু অনেক মহিলার মাসিকের ১-২ সপ্তাহ আগে থেকে মেজাজের পরিবর্তন, খিটখিটে ভাব, খাবারের প্রতি ক্রেভিং, মাথাব্যথার মতো সমস্যা শুরু হয়। হরমোনের পরিবর্তনের কারণে এটি হয়। এই লক্ষণ একেবারেই স্বাস্থ্যকর নয়।



Click it and Unblock the Notifications
