Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) জানুন কোন জিনিস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে
শরীরকে সুস্থ রাখতে গেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখা অত্যন্ত জরুরি। যদি দেখেন, মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছেন আপনি, তাহলে বুঝবেন শরীরের ইম্যুনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। [নিমেষে নিজেকে রিফ্রেশ করুন এইভাবে]
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জীবনযাত্রা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুভাবে প্রভাবিত করে। কি ধরনের অভ্যাসে আপনি অভ্যস্ত, শরীর সুস্থ রাখতে তা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। [এই ঘরোয়া টোটকায় হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন]
আপনার শরীর মজবুত হলে, নানা ধরনের রোগের সংক্রমণ থেকে আপনাকে বাঁচিয়ে তুলবে। কিন্তু যদি তা দুর্বল হয়ে পড়ে, তাহলে ছোটখাটো সমস্যাতেও কাহিল হয়ে পড়বেন আপনি। [ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তা বোঝার সবচেয়ে সহজ উপায়]
জানেন কি, খাওয়া-দাওয়ার অভ্যাস, ঘুম কম-বেশি হওয়া এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বিশেষভাবে প্রভাবিত করে। নিচের স্লাইডে ক্লিক করে জেনে নিন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে কোন জিনিসগুলি। [আপনার ডিহাইড্রেশন-এর অজানা কারণ]

প্রথমত
মোটা হতে শুরু করলে রক্তে শ্বেত কণিকার হেরফের শুরু হয় যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়।

দ্বিতীয়ত
বর্ণহীন, ম্যাড়ম্যাড়ে জীবন শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিদিনের কর্মব্যস্ত জীবন শরীরকে সুস্থ ও সচল রাখে।

তৃতীয়ত
শরীরকে ফের সতেজ করতে গেলে পরিমিত ঘুমের প্রয়োজন সকলের। পরিমিত ঘুম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। ঘুমের ব্যাঘাত ঘটলেই শরীর ছোটখাটো ঘটনায় অসুস্থ হয়ে পড়তে পারে।

চতুর্থত
অ্যালকোহল সহ নানা ধরনের নেশার সামগ্রী শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে তলানিতে নিয়ে যায়।

পঞ্চমত
শর্করা জাতীয় খাদ্য ও জাঙ্ক ফুড ইম্যুনিটি সিস্টেমকে ধ্বংস করে দেয়।

ষষ্ঠত
একাকী নিঃসঙ্গ জীবন আপনার স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে। সামাজিক জীবন সুস্থ হলে শরীরও অনেক বেশি সুস্থ থাকে।

সপ্তমত
কিছু ধরনের ওষুধ, বিশেষত অ্যান্টিবায়োটিক্স শরীরকে একেবারে ঝাঁঝরা করে দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনও ওষুধ খাওয়া উচিত নয়।

অষ্টমত
একটি সিগারেটে ৪ হাজার ধরনের কেমিক্য়াল থাকে। বেশিদিন বাঁচতে এবং সুস্থভাবে বাঁচতে সিগারেটকে এখুনি বিদায় জানানোই শ্রেয়।



Click it and Unblock the Notifications