চা খেয়েই কমবে ওজন! শুধু জানতে হবে চা পানের সঠিক কৌশল

সকালে ঘুম থেকে উঠেই চা খাওয়া অনেকের অভ্যাস। সারা দিনেও কাজের ফাঁকে বেশ কয়েক কাপ হয়ে যায়। শরীর চাঙ্গা করতে দারুণ কার্যকরী এই পানীয়। তবে নিয়ম মেনে না খেলেই বিপদ!

চা কিন্তু কম ক্যালোরিযুক্ত পানীয়। ফলে এটি সরাসরি ওজন বাড়ায় না। কিন্তু আমরাই চা খাওয়ার ক্ষেত্রে এমন কিছু গাফিলতি করি, যার ফলে ওজন বাড়ে তরতরিয়ে। রোজ শুধু সঠিক নিয়ম মেনে চা খান। তাতেই ওজন কমবে অনেকটা। দেখে নিন ওজন কমাতে কী ভাবে চা খাবেন।

tea for weight loss

ফুল ক্রিম দুধ
ফুল ক্রিম দুধ দিয়ে চা বানালে ক্যালোরির পরিমাণ প্রচুর বেড়ে যায়। এই ধরনের দুধে ফ্যাট থাকে প্রচুর পরিমাণে। ফলে অতিরিক্ত খাওয়া হলে ওজন বৃদ্ধির একটা সম্ভাবনা থাকেই। তাই চায়ে ফুল ক্রিমের পরিবর্তে স্কিমড মিল্ক ব্যবহার করতে পারেন। স্কিমযুক্ত দুধ চর্বিহীন। অন্যান্য দুধের মতো এটি ক্রিমযুক্ত নয়, বরং পাতলা এবং হালকা। ফলে ওজন কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর।

চিনি ছাড়া
ওজন বাড়াতে চিনির জুড়ি মেলা ভার। প্রচুর ক্যালোরি থাকে চিনিতে। এক চা চামচে চিনিতে ১৯ ক্যালোরি থাকে এবং ১ টেবিল চামচে ৪৮ ক্যালোরি থাকে। সারা দিনে চিনি দিয়ে বেশ কয়েক কাপ চা পান করলে ওজন বৃদ্ধি অবধারিত। তাই চিনি ছাড়া চা খাওয়াই ভালো।

অস্বাস্থ্যকর স্ন্যাকস
চায়ের সঙ্গে চপ, পকোড়া, বিস্কুট খেতে বেশ ভালোই লাগে। কিন্তু এতেই যত ক্ষতি হয় শরীরের। চায়ের সঙ্গে উচ্চ ক্যালোরিযুক্ত রাস্ক, বিস্কুট, কুকিজ, চানাচুর, নিমকি খেলে ওজন বাড়তে পারে দ্রুত।

দিনে দুই কাপ চা খান
সংযমই ওজন কমানোর মূল চাবিকাঠি। অত্যধিক চা পানে শরীরে অতিরিক্ত ক্যাফিন যায়। যার বিরূপ প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর। প্রতিদিন দুই কাপের বেশি চা না খাওয়াই ভালো।

চা এবং খাবারের মধ্যে ব্যবধান
খাবারের আগে বা পরে সঙ্গে সঙ্গে চা খেলে হজমে গন্ডোগোল হতে পারে। তবে যদি চা খেতেই হয় তবে খাবার খাওয়ার অন্তত ৩০ আগে বা পরে খান।

শোওয়ার সময় চা খাবেন না
ওজন কমাতে ও শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম অপরিহার্য। তবে শোওয়ার আগে চা খেলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে এবং হজমেও সমস্যা দেখা দিতে পারে। তাই ঘুমাতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চা পান না করাই ভালো।

খালি পেটে চা খাবেন না
খালি পেটে চা খেলে বদহজম, অম্বল, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। পেটের সমস্যায় ভুগতে না চাইলে হালকা খাবার বা জলখাবার খাওয়ার পরেই চা পানের পরামর্শ দেওয়া হয়।

চা খাওয়ার আধ ঘণ্টা আগে ও পরে জল পান করুন
ওজন কমানোর জন্য প্রচুর পরিমাণে জল পান অতি প্রয়োজনীয়। তবে চা খাওয়ার সঙ্গে জল খাবেন না। চা খাওয়ার প্রায় ৩০ মিনিট আগে এবং পরে এক গ্লাস জল পান করুন। এতে শরীর হাইড্রেট থাকে এবং ভালো হজমও হয়।

X
Desktop Bottom Promotion