Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
তীব্র গরমে শরীর চাঙ্গা রাখবে তরমুজ, ভালো থাকবে স্বাস্থ্য, কিন্তু খাবেন কী ভাবে? রইল টিপস
গরমে শরীর চাঙ্গা রাখতে রসালো ফলমূল আর ঠান্ডা পানীয়ের দিকে ঝোঁকেন সবাই। এ সময়ে অনেকেরই প্রথম পছন্দ তরমুজ। এই ফল শরীর ঠান্ডাও করে, আবার শরীরে জলের চাহিদাও মেটায়। তরমুজে ৯২ শতাংশই জল, যা সহজেই গরমকালে ডিহাইড্রেশনের সমস্যা মেটাতে পারে।
গরমে ঘেমে নেয়ে লাল টকটকে কয়েক ফালি তরমুজ কিংবা তরমুজের রস খেলেই চাঙ্গা হয়ে যায় শরীর। কিন্তু শুধুই কি শরীরের আর্দ্রতা ধরে রাখার জন্য এই ফল খাওয়া হয়? তা কিন্তু নয়। এই ফল খাওয়ার আরও অনেক কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, এই রসালো ফলের উপকারিতা এবং তরমুজ খাওয়ার বিভিন্ন উপায় -

তরমুজ খাওয়ার উপকারিতা
শরীর হাইড্রেট রাখে - তরমুজ শরীর ঠান্ডা করে এবং শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে। এই ফলের বেশিরভাগটাই জল। এতে পটাশিয়ামের মতো ইলেক্ট্রোলাইটও রয়েছে। যে কারণে তরমুজ খেলে শরীরে জলের অভাব দূর হয়।
হজমে সাহায্য করে - তরমুজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা ভালো হজম এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। তাছাড়া, ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যে কারণে অতিরিক্ত খাবার খাওয়ার সম্ভাবনা কম থাকে।
ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ - এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। ভিটামিন এ, বি ৬, সি রয়েছে ভরপুর। আর এই সব গুণই ত্বক ও চোখ সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।
ক্যালোরি খুব কম - তরমুজে ক্যালোরির পরিমাণ খুবই কম। যে কারণে এই ফল প্রায় সকলের জন্যই স্বাস্থ্যকর। বিশেষত, যারা ওজন কমাতে চান, তাদের জন্য খুবই উপকারী তরমুজ।
হার্ট ভালো রাখে - তরমুজে থাকা লাইকোপিন হৃদরোগের ঝুঁকি কমায়। তরমুজে সাইট্রুলিনও রয়েছে, এটি এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যা রক্তচাপ কমাতে সাহায্য করে।
ক্যান্সার প্রতিরোধ করে - তরমুজে উপস্থিত সব অ্যান্টিঅক্সিড্যান্ট কোষের ক্ষয় আটকায় এবং ক্যান্সার প্রতিরোধ করে।
তরমুজ খাওয়ার বিভিন্ন উপায়
তরমুজ স্মুদি - গরমে স্বস্তি পেতে তরমুজের স্মুদি কিংবা জুস বানিয়ে খেতে পারেন। তরমুজের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি, এই স্মুদিতে থাকা টক দই প্রোবায়োটিক সমৃদ্ধ। যে কারণে অত্যন্ত স্বাস্থ্যকর একটি পানীয় এটি। এছাড়া, মিক্সিতে কয়েক টুকরো তরমুজ, পাতিলেবুর রস, পুদিনা পাতা এবং বরফ একসঙ্গে ব্লেন্ড করেও পানীয় বানাতে পারেন।
তরমুজ স্যালাড - তরমুজ শুধু ফল হিসেবেও খেতে পারেন। আবার তরমুজের স্যালাড তৈরি করেও খেতে পারেন। একটি বাটিতে শসা, ফেটা চিজ, পুদিনা পাতা, টুকরো করে কাটা তরমুজ মিশিয়ে নিন। এর সঙ্গে পাতিলেবুর রস, লাইম জেস্ট, অলিভ অয়েল, স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেবেন। ব্যস তাহলেই তৈরি তরমুজের স্যালাড!
তরমুজের শরবত - প্রবল গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের শরবত বানিয়ে খান। দোকানের প্যাকেটজাত শরবতে মেশানো থাকে প্রচুর পরিমাণে চিনি। ফলে বাড়িতে নিজের মতো করে তরমুজের শরবত তৈরি করে খান।



Click it and Unblock the Notifications
