Ginger Water Benefits: এক গ্লাস আদা জলেই লুকিয়ে হরেক রোগের সমাধান, খেলেই মিলবে উপকার!

Health Benefits Of Drinking Ginger Water In Bengali: রান্নায় আলাদা স্বাদ আনতে এক টুকরো আদার অবদান যে অনেক, তা তো আমরা সকলেই জানি। তবে শুধুমাত্র রান্নার মশলা হিসেবে নয়, বহু কাল ধরেই নানা রোগভোগের চিকিৎসায় আদার ব্যবহার হয়ে আসছে। পেটের গোলযোগ, সর্দি-কাশি, গলা ব্যথা, ফ্লু, বমি বমি ভাবের মতো সমস্যা প্রতিরোধে আদার জুড়ি মেলা ভার। আবার এই আদাই চায়ের মধ্যে মিশিয়ে খেলে তা এক আলাদা মাত্রা এনে দেয়। গলা খুশখুশে এক কাপ আদা চা বা এক টুকরো আদা খেলেই মিটতে পারে সমস্যা। আদার এই সব গুণাগুণের কারণে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথিতেও এর ঠাঁই হয়েছে।

Health Benefits Of Drinking Ginger Water Daily

আদা হল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের পাওয়ার হাউস, যা আপনার ত্বক, চুল এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য চমৎকার! প্রতি দিন এক গ্লাস আদা দিয়ে ফোটানো জল খেলে শরীর থেকে নানা রোগ বিদায় নেবে এবং সুস্থ জীবন যাপনে সাহায্য করবে। তাহলে দেখে নিন, আদা জলের কী কী উপকারিতা রয়েছে।

কোলেস্টেরল লেভেল কমায়

কোলেস্টেরল লেভেল কমায়

শরীরে উচ্চ মাত্রায় LDL বা খারাপ কোলেস্টেরল হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। আদার জল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হার্টের রোগ ও স্ট্রোক হওয়ার ঝুঁকিও কমে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন আদা খান তাদের শরীরে ট্রাইগ্লিসারাইড এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে আদা জল।

আদা জল অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ

আদা জল অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ

আদার জল অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ, যা ফ্রি ব়্যাডিকেলের হাত থেকে আমাদের শরীরকে বাঁচায় এবং ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আদায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তাই, রোজ আদার জল পান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি সর্দি, কাশি, গলা ব্যথা ও ফ্লু-র চিকিৎসায়ও দারুণ কাজ করে। আর, ইমিউনিটি শক্তিশালী থাকলে রোগভোগও ধারেকাছে ঘেঁষবে না।

ওজন কমায়

ওজন কমায়

নিয়মিত আদার জল পান শরীরের অতিরিক্ত ওজন ঝরাতে দারুণ কার্যকর। এটি দ্রুত চর্বি পোড়ায়। খাবার ইচ্ছেও নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে, আদা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

তাছাড়া, রক্তে উচ্চ শর্করার মাত্রা খাবার ইচ্ছে আরও বাড়িয়ে তোলে। ফলে দ্রুত ওজন বাড়তে থাকে। আদার জল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং খাওয়ার ইচ্ছে কমায়। তাই, দ্রুত ওজন কমাতে রোজ পান করুন আদা জল।

চুল ও ত্বকের জন্য ভালো

চুল ও ত্বকের জন্য ভালো

আদা জল ত্বকের নানা সমস্যা দূর করে। ত্বক উজ্জ্বল করে এবং টানটান রাখে আদা। ত্বকে রিঙ্কেলস পড়তে দেয় না। আদার অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বককে সমস্ত ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। ত্বককে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায় এবং ত্বক সুস্থ ও পরিষ্কার রাখে। এ ছাড়া, আদায় ভিটামিন এ এবং সি-এর উপস্থিতি চুলের গঠন উন্নত করে। রক্ত পরিষ্কার রাখে।

হজম শক্তি বাড়ায়

হজম শক্তি বাড়ায়

দিনে একবার করে আদা জল পান পাচনতন্ত্রকে শক্তিশালী করে এবং বদহজম, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডটি হওয়ার সম্ভাবনা কম থাকে। হজম ক্ষমতা আরও উন্নত হয়।

আদা জল তৈরির পদ্ধতি

আদা জল তৈরির পদ্ধতি

তিন কাপ জলে আদা থেঁতো করে দিয়ে দিন। জল ভালো ভাবে ফুটে গেলে গ্লাসে ছেঁকে নিন। এতে এক টেবিল চামচ মধু মিশিয়ে পান করুন।

Story first published: Wednesday, January 25, 2023, 17:54 [IST]
X
Desktop Bottom Promotion