Papaya: পেঁপে খাওয়া স্বাস্থ্যকর, কিন্তু এই ৩ খাবার সঙ্গে খেলেই বিপদ!

স্বাস্থ্যের যত্ন নিতে পেঁপের জুড়ি মেলা ভার। বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ এই ফল অনেক রোগের মহৌষধ বলা চলে। শরীর টক্সিনমুক্ত রাখে, হজমের গোলমাল কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পেটের খেয়াল রাখে পেঁপে। তাই চিকিৎসকেরা রোজ পেঁপে খাওয়ার কথা বলেন।

তবে পেঁপে স্বাস্থ্যকর হলেও, খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি। এমন কয়েকটি খাবার রয়েছে, যেগুলি পেঁপের সঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে। দেখে নিন, কোন কোন খাবার পেঁপের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয়।

papaya side effects

ব্লাড থিনার

পেঁপে খাওয়ার আগে বা পর পরই নির্দিষ্ট কিছু ওষুধ খেলে শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে। বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ বা ব্লাড থিনারের সঙ্গে পেঁপে খেলে মারাত্মক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পেঁপেতে রয়েছে ভিটামিন কে, যা এই সব ওষুধের কার্যকারিতায় বাধা দিতে পারে।

উচ্চ প্রোটিন জাতীয় খাবার

প্রোটিন শরীরের একটি অপরিহার্য পুষ্টি উপাদান। শারীরিক সমস্ত কার্যকলাপ ঠিক রাখতে শরীরে পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন। প্রোটিনের অভাব বাড়াবাড়ি রকমের শারীরিক অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া খুব জরুরি। কিন্তু পেঁপের সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার একেবারেই খাবেন না। তাতে পেটের গোলমাল দেখা দিতে পারে। হজমের সমস্যা হয়। বিশেষ করে পেঁপের সঙ্গে মাংস, ডিম এ ধরনের উচ্চ প্রোটিন জাতীয় খাবার খাওয়াই উচিত নয়।

দই

দইয়ের পুষ্টিগুণ অনেকটাই বেশি। নিয়মিত টক দই খেলে হাড় মজবুত হয়, হাড় ক্ষয়ে যাওয়া বা অস্টিয়োপোরোসিসের সমস্যা কমতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। এ ছাড়া, দই খেলে হজমশক্তিও বাড়ে। অতিরিক্ত তেলমশলার খাবার হজম করতে দারুণ কার্যকর টক দই।

তবে পেঁপের সঙ্গে দই খাওয়া একেবারেই ভালো নয়। শুধু দই নয়, দুগ্ধজাত যে কোনও খাবারই পেঁপের সঙ্গে না খাওয়া শ্রেয়। এতে বদহজম হতে পারে এবং আরও অনেক শারীরিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

উচ্চ ফ্যাট-যুক্ত খাবার

পেঁপেতে ফ্যাটের পরিমাণ একেবারেই কম। উচ্চ মাত্রার ফ্যাট সম্পন্ন খাবারগুলো পেঁপের সঙ্গে খেলেই মুশকিল। এতে হজমের সমস্যা দেখা দিতে পারে। গ্যাস, অম্বল, পেট ভার হয়ে থাকার মতো নানা অসুবিধা হয়।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion