Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Foods for Headache: মাঝে মাঝেই মাথায় অসহ্য যন্ত্রণা? এই ৬ খাবার হাতের কাছে মজুত রাখুন!
Foods for Headache Relief in Bengali: রোদে ঘোরা, ঠান্ডা লাগা, স্ট্রেস, সাইনাস, মাইগ্রেনের কারণে তো মাথা ব্যথা হয়ই, এর পাশাপাশি ঘুম কম হলে, স্ট্রেস, উদ্বেগ এবং কাজের চাপে অনেকেই সারা বছর মাথা ব্যথায় ভোগেন। অনেকেই তীব্র মাথা যন্ত্রণা দূর করতে ওষুধ খান, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়াই কোনও ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।

ঘরোয়া উপায়েই অসহ্য মাথা যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে। ঘরে থাকা সাধারণ কিছু খাবার দিয়েই মাথা ব্যথা অনেকটা কমিয়ে ফেলা যায়। দেখে নিন সেই খাবারগুলি কী কী-

পর্যাপ্ত জল পান করুন
পর্যাপ্ত জল পান না করলে মাথা ব্যথার সমস্যা বাড়তে পারে। জল পান করা মাথা ব্যথা কমানোর খুব কার্যকর উপায়। দিনে কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস জল পান করুন। শরীর হাইড্রেট থাকলে মাথা ব্যথায়ও কম ভুগবেন।

আদা
আদায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য এবং জিঞ্জেরল (gingerol) নামক যৌগ। আদার এই সব গুণাগুণই মাথা ব্যথা কমাতে খুব উপকারী। আদা থেঁতো করে জলে মিশিয়ে খেতে পারেন। আবার আদা চা বানিয়েও খেতে পারেন।

তরমুজ
ডিহাইড্রেশন মাথাব্যথার একটি সাধারণ কারণ। শরীরকে হাইড্রেট রাখবে এমন খাবার খাওয়াই ভালো। মাথাব্যথা কমাতে তরমুজ দুর্দান্ত বিকল্প। কারণ এই ফলের বেশিরভাগটাই জল। এতে পটাসিয়ামের মতো ইলেক্ট্রোলাইটও রয়েছে, যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

কফি
কফি মাথা ব্যথা কমানোর পাশাপাশি শরীরে এনার্জি বাড়াতেও সাহায্য করে। ২০১৭ সালে জার্নাল অফ পেইন-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, টেনশন এবং স্ট্রেস থেকে হওয়া মাথা ব্যথা কমাতে খুবই কার্যকর কফিতে থাকা ক্যাফেইন। ২০১৫ সালে Cochrane Database of Systematic Reviews-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন মাইগ্রেনের চিকিৎসায়ও কার্যকর হতে পারে।

স্যালমন মাছ
স্যালমনে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই স্বাস্থ্যকর ফ্যাট মাথা ব্যথা উপশম করতে খুবই উপকারী। ২০১৪ সালে নিউট্রিশনাল নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যাঁরা প্রতিদিন ২ গ্রাম ফিশ অয়েল খান, তাঁরা মাথা ব্যথায় খুব কম ভোগেন।

পেপারমিন্ট চা
পেপারমিন্ট চা শুধু শরীরের এনার্জি বাড়ায় না, মাথা ব্যথাও কমাতে পারে। পেপারমিন্টে মেন্থল নামক যৌগ রয়েছে, যা ব্যথা-উপশমকারী এবং প্রদাহ বিরোধী বলে মনে করা হয়। উদ্বেগ এবং স্ট্রেস কমাতেও পেপারমিন্ট চা উপকারী।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন।



Click it and Unblock the Notifications