গায়ে দুর্গন্ধ? সুগন্ধি সাবান দিয়ে স্নান করেও লাভ হচ্ছে না? রোজ এই ৫ খাবার খেলেই দূর হবে সমস্যা!

গরমকাল হোক বা শীতকাল, অনেকেরই সারা বছর শরীরে দুর্গন্ধের সমস্যা হয়। দুর্গন্ধের চোটে সব জায়গাতেই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। এই সমস্যা থেকে বাঁচতে আমরা নানা রকম বডিস্প্রে, পারফিউম, রোল অন জাতীয় সুগন্ধি ব্যবহার করে থাকি। তাতে হয়তো সাময়িকভাবে গন্ধ দূর হয়, কিন্তু কয়েক ঘণ্টা পরেই আবার আগের রূপে ফিরে আসে।

Foods that can help fight off body odour

ঘাম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অপরিচ্ছন্ন থাকা, হরমোনাল ইমব্যালেন্স, শারীরিক অসুস্থতা ছাড়াও আরও অনেক কারণে গায়ে দুর্গন্ধ হতে পারে। ঘরোয়া কিছু উপায়ে গায়ের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখা যায়। তার জন্য আপনার খাদ্যাভাসে একটু পরিবর্তন আনুন। এমন কিছু খাবার আছে, যেগুলি প্রতিদিন খেলে গায়ের দুর্গন্ধ কম হয়। দেখে নিন সেগুলি কী কী -

গ্রিন টি

গ্রিন টি

গ্রিন টি ওজন কমানোর পাশাপাশি শরীরের দুর্গন্ধ রোধ করতেও সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি প্রতিদিন খেলে মুখ, শরীর ও পায়ের দুর্গন্ধ দূর হয়। গ্রিন টি-তে মধু মিশিয়ে প্রতিদিন দুই কাপ করে পান করুন। তাহলেই ফল পাবেন হাতেনাতে!

সাইট্রাস ফল

সাইট্রাস ফল

পাতিলেবু, মুসাম্বি এবং কমলালেবুর মতো সাইট্রাস ফল শরীরে টক্সিন জমতে দেয় না, যার ফলে গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয়। প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম লেবু জল বা তাজা কমলালেবুর রস পান করুন।

মেথি

মেথি

মেথিও শরীরে দুর্গন্ধের সমস্যা দূর করতে পারে। মেথির বীজ এবং পাতায় গন্ধ-প্রতিরোধী ক্ষমতা রয়েছে, যা আমাদের শরীর থেকে টক্সিন অপসারিত করে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি-ভেজানো জল পান করুন।

এলাচ

এলাচ

যে কোনও রান্নায় এলাচ পড়লে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে এলাচ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, পাশাপাশি শরীরের দুর্গন্ধও দূর করে।

শাকসবজি

শাকসবজি

দৈনন্দিন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে, কালে এবং পালং শাকে উচ্চ মাত্রার ক্লোরোফিল থাকে, যা গন্ধ সৃষ্টিকারী যৌগগুলি প্রতিরোধ করে।

X
Desktop Bottom Promotion