ওজন কমানোর অব্যর্থ দাওয়াই মেথি! কী ভাবে খাবেন? রইল টিপস

Fenugreek Seeds For Weight Loss in Bengali: শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে একেবারে স্লিম ফিগার পেতে কত রকমই না চেষ্টা করি আমরা। জিম, যোগাভ্যাস, কড়া ডায়েট - কোনও কিছুতেই খামতি থাকে না। তবে এত সব কিছুই যখন করছেন, তা হলে ঘরোয়া উপায়ই বা বাদ যায় কেন! আমাদের রান্নাঘরেই সবসময় এমন কিছু উপাদান থাকে, যা দ্রুত ওজন হ্রাসে সহায়তা করে। এর মধ্যে মেথি অন্যতম।

মেথির ঔষধি গুণাগুণ প্রচুর। ফাইবার সমৃদ্ধ মেথি হজমশক্তি উন্নত করে, মেটাবলিজম বাড়ায়, খিদে কমায় এবং মেদ ঝরাতে সাহায্য করে। সঠিকভাবে মেথি বীজ ব্যবহার করলে ওজন হ্রাস হয় সহজেই। দেখে নিন কী কী উপায়ে মেথি খেলে ওজন কমবে ঝটপট।

Fenugreek For Weight Loss

মেথি বীজ
মেথি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, ফলে ওজন ঝরে দ্রুত। এক চা চামচ মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই জলটা ছেঁকে পান করুন। মেথি ভেজানো জল মেটাবলিজম বাড়ায় এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে। এ ছাড়া, মেথি গুঁড়ো করে স্মুদি বা বিভিন্ন খাবারে মশলা হিসেবে ব্যবহার করতে পারেন।

মেথি চা
এক কাপ ফুটন্ত জলে এক চা চামচ মেথি বীজ দিয়ে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। বীজগুলি ভিজতে দিন। তার পর এই জল ছেঁকে পান করুন। মেথি চা খিদে কমায়, ফলে অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি থাকে না। এর পাশাপাশি ভালো হজমে সাহায্য করে এবং অন্ত্র সুস্থ রাখে।

অঙ্কুরিত মেথি বীজ
অঙ্কুরিত মেথি বীজও ওজন কমাতে সাহায্য করে। হাফ কাপ মেথি বীজ ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে বীজগুলো আবার জলে ২-৩ বার ভালো করে ধুয়ে ফেলুন। অতিরিক্ত জলটা ছেঁকে ফেলে দিন। এবার ভেজানো মেথি বীজগুলি একটি ঝাঁঝরিতে ঢেলে নিন। প্রায় ৩ দিন এই ঝাঁঝরি ঢাকা দিয়ে রাখুন। দেখবেন অঙ্কুর বেরিয়ে এসেছে।

মেথি এবং মধু
মেথি বীজ গুঁড়ো করে নিন। ফুটন্ত জলে মেথি বীজের গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা ঠান্ডা হতে দিন। তিন ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন। তারপর জলটা ছেঁকে এতে মধু এবং লেবুর রস মিশিয়ে পান করুন। প্রতিদিন সকালে এই পানীয় পান করলে ফল পাবেন হাতেনাতে!

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Story first published: Friday, June 30, 2023, 18:03 [IST]
X
Desktop Bottom Promotion