শুকনো ফলেই ঝরবে ওজন! রোজের ডায়েটে রাখুন এই ৫ ড্রাই ফ্রুটস

আজকের যুগে বেশিরভাগ মানুষই নিজেদের শরীর নিয়ে যথেষ্ট সচেতন। মোটা হতে চান না কেউই। অতিরিক্ত মেদ ঝরিয়ে একেবারে ফিট থাকতে রোজকার খাদ্যতালিকায় অনেক কাটছাঁট করেন। প্রতিদিন সময়মতো শরীরচর্চাও করেন। কিন্তু চিকিৎসকের সাহায্য না নিয়ে নিজের বেছে নেওয়া ডায়েটে থেকে যায় অনেক ভুল-ভ্রান্তি। যার ফলে ওজন কমাতে গিয়ে বিপাকে পড়তে হয়।

অনেকেরই ধারণা, ড্রাই ফ্রুটস বোধ হয় মেদ বাড়িয়ে তোলে। কিন্তু সঠিক নিয়ম মেনে রোজকার ডায়েটে এদের রাখলে মেদ কমাতে এরা দারুণ কাজ করে। ড্রাই ফ্রুটস বিপাক হার বাড়াতে যেমন কার্যকর, তেমনই খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমাতে পারে। জেনে নিন, ওজন নিয়ন্ত্রণে রাখতে রোজের ডায়েটে কোন কোন ড্রাই ফ্রুটস রাখবেন।

dry fruits for weight loss

কিশমিশ
ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে কিশমিশ। তবে শুকনো কিশমিশের চেয়ে ভেজানো কিশমিশ বেশি উপকারী। কিশমিশ ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া, কিশমিশে লবণের পরিমাণ কম। আয়োডিন, ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন প্রচুর থাকে। কিশমিশের এই সব গুণাগুণই ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

ডুমুর
ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা ভাল হজমে সহায়তা করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। এই ফলে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরচর্চার সময় প্রচুর ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং মেদ ঝরায়।

আমন্ড
আমন্ড আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আমন্ডে ক্যালোরি খুব কম। ফাইবার, মনোস্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন থাকে প্রচুর পরিমাণে। আমন্ড দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

খেজুর
ফাইবার সমৃদ্ধ খেজুর দীর্ঘ সময় আমাদের পেট ভরা রাখে। অল্প ক'টি খেজুর খেয়ে নিলেই অনেক ক্ষণ আর খিদে পাবে না। তাছাড়া খেজুরে রয়েছে ভিটামিন বি৫, যা শরীরের স্ট্যামিনা বাড়ায়।

মুনাক্কা
মুনাক্কায় থাকে ফেনোলিক যৌগ। এতে কোনও ফ্যাট নেই। তবে মুনাক্কা ক্যালোরি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। যা ওজন নিয়ন্ত্রণে খুবই কার্যকর। এর পাশাপাশি, এই ফলে অ্যান্টি-এজিং, অ্যান্টি-ইনফ্ল্যামেশন ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। হার্ট সুস্থ রাখতেও সাহায্য করে মুনাক্কা।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

X
Desktop Bottom Promotion