Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) ক্যালোরি ঝরাতে ডায়েট চার্টে রাখুন এই খাবার
এখন পুজোর মরশুমে চুটিয়ে চলবে হরেক রকমের খানাপিনা। সারাবছর ডায়েট করলেও এই সময়ের কয়েকটি দিন অনেকেই সব নিয়মনীতির তোয়াক্কা না করে দেদার খাওয়া-দাওয়ায় মেতে ওঠেন। [রোদের পোড়ার হাত থেকে ত্বককে বাঁচাবে এই খাবার]
এরজন্য কিছুটা বেশি ক্যালোরি শরীরে প্রবেশ করলেও সেটাকে পরে খাওয়া ও শরীরচর্চা করে ঝরিয়ে দেওয়া সম্ভব। তারজন্য কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে। [জানুন কোন অভ্যাসের ফলে পেল্লাই ভুঁড়ি হচ্ছে আপনার]
বেশিরভাগ খাবারেই নিউট্রিয়েন্টস, খনিজ ইত্যাদি অনেক মাত্রায় থাকলেও ক্যালোরি ঝরিয়ে দেবে এমন উপাদান সব খাবারে থাকে না। [১০ ম্যাজিক খাবার যা মাত্র ৩০ দিনে ডায়বেটিসকে দেবে মাত]
নিচের স্লাইডে দেখে নিন, কি খেয়ে বাড়তি ক্যালোরি ঝরাতে পারবেন আপনি। [এই খাবারগুলি খেলেই ঘুম পায়]

লেটুস
লেটুস খেয়ে খুব সহজেই ক্যালোরি ঝরাতে পারবেন আপনি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও জল যা হজমশক্তিকে বাড়িয়ে তোলে। স্যালাডে লেটুসের ব্যবহার করতে পারেন আপনি।

শশা
শশাতেও রয়েছে প্রচুর পরিমাণে জলজ উপাদান। এতে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম ও পুষ্টিগুণ অনেক বেশি।

তরমুজ
তরমুজের প্রায় পুরোটাই জল। ক্যালোরি কমাতে এর জুড়ি মেলা ভার। এতে রয়েছে ভিটামিন ও অন্য নানা পুষ্টিগুণ যা শরীরের জন্য বিশেষ উপকারী।

ফুলকপি
ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন। শরীরে ক্যালোরির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফুলকপি।

ক্যাপসিকাম
লাল, হলুদ বা সবুজ সব ধরনের ক্যাপসিকামই শরীরের মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয়। এতে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে ও ক্যালোরি ঝরাতেও এটি বিশেষ সাহায্য করে।

আপেল
ক্যালোরি ঝরাতে আপেলেরও গুরুত্ব অপরিসীম। আপেল খিদে কমিয়ে দেয়। ফলে জমে থাকা ক্যালোরি ঝরে যায়। এর ফলে শরীরের মেদ ঝরানো সহজ হয়।



Click it and Unblock the Notifications