Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বেশি ঘুমোলেও বিপদ! কী কী সমস্যা হতে পারে, জেনে নিন
সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনই পর্যাপ্ত ঘুমও প্রয়োজন। শরীরের নানা সমস্যার সমাধান লুকিয়ে ঘুমের মধ্যে। শুধু তো শরীর নয়, মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে।
বয়স এবং শারীরিক সক্রিয়তা অনুযায়ী ৭-৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুম কম হলে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে। তবে বিভিন্ন গবেষণা জানাচ্ছে, বেশি ঘুমও কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়। প্রয়োজনের তুলনায় বেশি ঘুমোলে শারীরিক বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন সেগুলি কী কী।

ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ঘুমের কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি গবেষণা বলছে, ঘুম কম হলে অথবা দীর্ঘক্ষণ ঘুমালেও টাইপ ২ ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে আগে ঘুমের স্বাভাবিক চক্র মেনে চলতে হবে।
স্থূলতা
গবেষণা বলছে, কম ঘুম এবং বেশি ঘুম, উভয়ই মেদবাহুল্যের কারণ। যাঁরা স্বাভাবিক সময়ের তুলনায় বেশিক্ষণ ঘুমান অর্থাৎ প্রতি রাতে নয় ঘণ্টার বেশি ঘুমালেই ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। শুধু তাই নয়, প্রয়োজনের অতিরিক্ত ঘুমোলে শরীরে বাসা বাঁধতে পারে আরও অনেক রোগ। ঝুঁকি এড়াতে তাই প্রয়োজনের বেশি ঘুমানো ঠিক নয়।
হৃদরোগের ঝুঁকি বাড়ে
অতিরিক্ত ঘুমের কারণে হার্টের রোগও দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে, যে মহিলারা প্রতিদিনই দিনের বেলা ঘুমোন, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
বিষণ্নতা দেখা দেয়
অতিরিক্ত ঘুম ডিপ্রেশন বা বিষণ্নতার উপসর্গ হতে পারে। বেশি ঘুমানোর ফলে বিষণ্নতার সমস্যাকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। ডিপ্রেশন যে কোনও বয়সেই হানা দেয়। কেবল বড়রাই নয়, ছোটরাও এর শিকার হয়। কম ঘুমোনো, বেশি ঘুমোনো কিংবা ঘুমের মধ্যে অস্থিরতা দেখলে সতর্ক হোন।
ক্লান্তি, আলসেমি
রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরে বা মনে তরতাজা ভাব থাকে। অতিরিক্ত ঘুমিয়ে বেলায় উঠলে আলস্য লাগে, ক্লান্তবোধ হয়, শরীরে চনমনে ভাব থাকে না। কোনও কাজেই তেমন উৎসাহ পাওয়া যায় না।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications