শরীর থেকে দূষিত পদার্থ দূর করবে এই ৫ আয়ুর্বেদিক ভেষজ!

Ayurvedic herbs: দূষণ, প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, স্ট্রেস, খাবারে থাকা ভেজাল, এরকম নানা কারণে আমাদের শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হতে থাকে। টক্সিন শরীরে জমতে থাকলে আপনি ঘন ঘন রোগ ব্যাধিতে ভুগতে পারেন। এ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মুড স্যুইং হয়, সর্বদা ক্লান্তি অনুভব হয়, মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, ওজন বেড়ে যায়, ত্বকে সংক্রমণ হয়। পেটের গন্ডগোল, মাথা ব্যথাও হতে পারে শরীরে টক্সিন মাত্রাতিরিক্ত বেড়ে গেলে।

আয়ুর্বেদে এমন অনেক ভেষজের উল্লেখ রয়েছে, যেগুলি নিয়মিত খেলে শরীর থেকে টক্সিন দূর হতে পারে। জেনে নিন, শরীর টক্সিনমুক্ত রাখতে রোজের ডায়েটে কোন কোন ভেষজ রাখবেন।

ayurvedic herbs

ত্রিফলা (Triphala)

আমলকি, হরিতকি এবং বহেরা - এই তিন ফল শুকিয়ে গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় ত্রিফলা। আয়ুর্বেদে ত্রিফলার গুরুত্ব অনেক। বিভিন্ন রোগ-ব্যাধি ঠেকিয়ে রাখতে ত্রিফলার জুড়ি মেলা ভার। গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের নানা সমস্যায় দারুণ কাজ করে ত্রিফলা। হজম শক্তি বাড়ায়। রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও উপকারী।

হলুদ (Turmeric)

হলুদ সামগ্রিক স্বাস্থ্যের জন্যই অত্যন্ত উপকারী। হলুদে রয়েছে কারকিউমিন। এটি এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যার মধ্যে প্রদাহ বিরোধী (anti-inflammatory) গুণও রয়েছে। হলুদ লিভারকে সুস্থ রাখে এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে।

নিম (Neem)

আয়ুর্বেদ শাস্ত্রে রক্ত পরিশুদ্ধ করতে অতি প্রাচীন কাল থেকে নিমের প্রচলন রয়েছে। দেহ থেকে ক্ষতিকারক দূষিত পদার্থ বার করে দেয়। ফলে ভালো থাকে কিডনি ও লিভার। ত্বকও ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে নিম। ব্রণ, পিম্পল-সহ ত্বকের নানা সমস্যার সমাধান নিমেষেই করে নিম।

আমলকি (Amla)

আমলকি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকির জুড়ি মেলা ভার। এর পাশাপাশি লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে এই ভেষজ। শরীর থেকে টক্সিন দূর করতেও সাহায্য করে। ফলে শরীর সুস্থ-সবল থাকে।

মেথি (Fenugreek)

মেথি বদহজমের সমস্যা খুবই উপকারী। খিদে ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে। গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করে। রক্তের যাবতীয় দূষিত পদার্থ বার করে দিয়ে রক্ত পরিষ্কার রাখে মেথির বীজ। লিভার এবং কিডনি সুস্থ রাখে।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion