Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বয়স বাড়লেও ত্বক থাকবে টানটান ও জেল্লাদার! রোজ খালি পেটে খান এই ৫ ফল
ঝলমলে মসৃণ ত্বক পাওয়ার জন্য কেবলমাত্র বাহ্যিক পরিচর্যাই যথেষ্ট নয়, ভিতর থেকেও ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। তার জন্য রোজকার ডায়েটের দিকে মনোযোগ দিতে হবে। চিকিৎসকরা বলছেন, খাদ্যাভ্যাস ঠিক করলেই ত্বক সুন্দর ও স্বাস্থ্যকর থাকবে। কারণ আমরা সারা দিনে যা কিছু খাই, তা আমাদের ত্বকের উপরে বিরাট প্রভাব ফেলে।
ত্বকের সঠিক যত্ন, স্বাস্থ্যকর জীবনশৈলী এবং পুষ্টিকর খাবারেই চিরতরুণ ত্বক পেতে পারেন আপনিও। এমনই পাঁচটি ফলের সন্ধান দেব আমরা, যেগুলি খালি পেটে নিয়মিত খেলে ত্বক থাকবে উজ্জ্বল ও স্বাস্থ্যকর।

কলা
পটাশিয়াম সমৃদ্ধ কলা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। ফলে ত্বকে বলিরেখা বা বয়সের ছাপ সহজে পড়তে পারে না। পাশাপাশি এই ফলে ফাইবারও রয়েছে, যা ভাল হজমে সহায়তা করে এবং পেট ফাঁপা কমায়।
পেঁপে
ঝলমলে ত্বক পাওয়ার জন্য পাকা পেঁপে খেতে পারেন। পেঁপে হল ভিটামিন এ, সি এবং ই এর পাওয়ার হাউস। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি র্যাডিক্যালের হাত থেকেও ত্বককে রক্ষা করে এবং ত্বকের জেল্লা বাড়ায়।
কমলালেবু
কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরে কোলাজেন উৎপাদন বাড়ায়। ফলে ত্বক হয়ে ওঠে আরও জেল্লাদার ও মসৃণ। ত্বকের তারুণ্যতাও বজায় থাকে। ত্বকের অন্যতম পুষ্টি এই কোলাজেন। এই পুষ্টির গুণেই সতেজ থাকে ত্বক।
আপেল
আপেলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি। ফলে ওজন কমানোর ক্ষেত্রে দুর্দান্ত এই ফল। এর পাশাপাশি আপেল আমাদের পাচনতন্ত্র এবং ত্বক পরিষ্কার রাখে।
তরমুজ
তরমুজের জলের পরিমাণ খুব বেশি এবং এটি লাইকোপেন সমৃদ্ধ। যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং ফ্রেশ রাখে। সকালে খেতেই পারেন এই ফল।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications