Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘুমানোর সময় কখনই করবেন না এই ভুল, অভাব-অনটন ঘিরে ধরবে!
সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ভাল ঘুম হওয়া খুবই জরুরি। পরিপূর্ণ ঘুম শরীর ও মন দুই-ই ভাল রাখে। কিন্তু ঘুম ঠিকমতো না হলে ব্যক্তির স্মৃতি, চেতনা, আবেগ, মস্তিষ্ক ও দেহের বহু প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটে। ঘুমের অভাবে অনেকেই বিষণ্ণতার শিকার হন।
বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) ঘুমানোর জন্য বেশ কিছু নিয়মের উল্লেখ রয়েছে, যা মেনে চললে আপনারই লাভ। এসব নিয়ম উপেক্ষা করলে ক্ষতির মুখে পড়তে হয়। এমনকী দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। জেনে নিন, বাস্তু অনুসারে ঘুমানোর সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে।

ঘুমানোর সঠিক দিক
বাস্তুবিদদের মতে, ঘুমানোর জন্য সবচেয়ে সেরা দিক হল পূর্ব এবং দক্ষিণ। ঘুমানোর সময় আপনার মাথা থাকবে পূর্ব বা দক্ষিণ দিকে এবং পা থাকবে পশ্চিম বা উত্তর দিকে। এই ভাবে ঘুমালে ভাল ঘুম হয় এবং শরীরও সুস্থ থাকে।
ইলেকট্রনিক সরঞ্জাম
ঘুমানোর আগে বা ঘুমানোর সময় ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করবেন না। আপনার আশেপাশে মোবাইল, ট্যাব, ল্যাপটপের মতো কোনও ইলেকট্রনিক জিনিস রাখবেন না। বেডরুমে বা বিছানার কাছাকাছি ইলেকট্রনিক সরঞ্জাম রেখে ঘুমোলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে। তাই, ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে টিভি, ল্যাপটপ, মোবাইল সব বন্ধ করে বিছানা থেকে দূরে সরিয়ে রাখুন।
ঘড়ি
অনেকেই রাতে শোওয়ার সময় অ্যালার্ম ঘড়ি অথবা হাত ঘড়ি বালিশের নীচে রাখেন। বালিশের নীচে ঘড়ি রেখে ঘুমোলে প্রেম-ভালবাসার সম্পর্কে সমস্যা দেখা দেবে। আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবাহ বাড়বে। তাই সবসময় বিছানার ডান বা বাম পাশে অ্যালার্ম ঘড়ি রাখুন।
মানিব্যাগ
কখনই নিজের বালিশের নীচে পার্স রেখে ঘুমাবেন না। মানিব্যাগ বা পার্সে টাকা থাকে বলে এটি মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত। বালিশের নীচে পার্স রেখে ঘুমালে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। যার ফলে আপনার জীবনে অর্থাভাব দেখা দিতে পারে। তাই পার্স অবশ্যই শ্রদ্ধার সঙ্গে সঠিক স্থানে রাখুন। যেখানে সেখানে পার্স ফেলে রাখাও ঠিক নয়।
বই
বই পড়তে পড়তে অনেকেই বালিশের নীচে রেখে ঘুমিয়ে পড়েন। বাস্তুশাস্ত্র মতে, ঘুমের সময় বালিশের নীচে বই বা সংবাদপত্র রাখলে ঘরে নেগেটিভ এনার্জির প্রবাহ বাড়ে। এর ফলে রুষ্ট হন সরস্বতী ও লক্ষ্মী দুজনেই। আবার এই কারণে বুধ গ্রহের অশুভ প্রভাবও বেড়ে যায়।



Click it and Unblock the Notifications