এক গ্লাস জল আপনার জীবনের সব সমস্যার অবসান ঘটাবে! কীভাবে? জেনে নিন

কথায় আছে, 'জলই জীবন'। সত্যিই, আমাদের জীবনে জলের গুরুত্ব অপরিসীম। জল আমাদের স্বাস্থ্য, মন দুইই ভালো রাখে। জল ছাড়া যেকোনও প্রাণীর পক্ষে বেঁচে থাকা দুষ্কর। তাই, জীবনে জলের গুরুত্ব সম্পর্কে আমরা সকলেই সচেতন। কিন্তু আপনি কি জানেন, কেবলমাত্র এক গ্লাস জল ব্যবহার করে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন! দেখে নিন কীভাবে -

Astrological Remedies Of Water To Help You Get Rid Of Problems

১) রাতে শোওয়ার সময় এক গ্লাস জলে সামান্য লবণ দিয়ে এটি আপনার বিছানার নীচে রেখে শুয়ে পড়ুন। এটি করলে আপনার ঘর ও চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। তবে সকালে ঘুম থেকে উঠেই, সেই জল বাড়ির নর্দমায় ফেলে দিন।

২) যদি আপনার মনে হয় যে, বাড়িতে নেতিবাচক শক্তির বাস আছে এবং এই কারণে আপনি সমস্যার মুখোমুখি হচ্ছেন, তবে এক গ্লাস জল এবং চারটি লাল লঙ্কা নিয়ে এর বীজ বের করে আলাদা রাখুন। এরপরে এই জল এবং লঙ্কাগুলি নিজের উপর ২১ বার ঘুরিয়ে, বাড়ির বাইরের রাস্তায় বা নির্জন জায়গায় ফেলে দিন। তারপরে পিছনে না তাকিয়ে আপনি বাড়িতে ফিরে আসুন। বিশ্বাস করা হয় যে, এতে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়।

৩) একটি কাঁচের গ্লাসে জল ভরে তাতে এক চামচ লবণ মেশান। এই জলটি আপনার বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে রেখে দিন এবং এর উপর লাল রঙের বাল্ব লাগিয়ে দিন।

আরও পড়ুন : বিবাহে বাধা? চাকরিতে উন্নতি হচ্ছে না? এলাচের এই টোটকায় হবে সমস্ত সমস্যার সমাধান!

৪) গ্লাসে জল নিয়ে তাতে সামান্য নুন এবং চার-পাঁচটি লবঙ্গ দিয়ে কিছুক্ষণ রেখে দিন। আপনার বাড়িতে এই জলটি ছিটিয়ে দিন, এটি আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে।

৫) পরিবারিক সমস্যা দূর করতে, সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে একটা গ্লাসের মধ্যে গঙ্গাজল ভরে নিন। এরপর ২৪ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এই জল গোটা বাড়িতে ভালো করে ছিটিয়ে দিন। বিশ্বাস করা হয় যে, টানা সাত দিন এই কাজ করার ফলে পরিবারের সমস্ত সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যায়।

Story first published: Thursday, May 27, 2021, 18:28 [IST]
X
Desktop Bottom Promotion