Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিবাহে বাধা? চাকরিতে উন্নতি হচ্ছে না? এলাচের এই টোটকায় হবে সমস্ত সমস্যার সমাধান!
গরম মশলার সমস্ত উপাদানের মধ্যে একটি হল এলাচ। এর মধ্যে একটা সুন্দর গন্ধ রয়েছে, তাই যেকোনও রান্নায় বা পায়েসে কিংবা মিষ্টিতে এলাচ পড়লে, সেই খাবারটি আরও সুস্বাদু হয়ে ওঠে। বিশেষত এলাচ কোনও মিষ্টি খাবারের স্বাদ বাড়িয়ে দিতে পারে বহুগুণ। ছোট এলাচ হোক বা বড় এলাচ, নিজ গুণে এই দুটিই খুব জনপ্রিয়।

তবে এলাচ কেবলমাত্র যে খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু একেবারেই নয়, পাশাপাশি এলাচের কিছু টোটকা আমাদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে পারে।

বিবাহে সমস্যা
শীঘ্র বিয়ের জন্য বিবাহের জন্য বৃহস্পতিবার ঠাকুরকে জল, মিষ্টি ও ছোট এলাচ অর্পণ করুন। ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান।

চাকরিতে উন্নতি
চাকরিতে উন্নতি হচ্ছে না? এলাচের টোটকার মাধ্যমেই হবে সমস্যার সমাধান! এক টুকরো সবুজ কাপড়ে কয়েকটা এলাচ নিয়ে বেঁধে দিন। এবার এটি রাতে বালিশের নীচে রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন তা কাউকে দান করে দিন।

যেকোনও কাজে সাফল্য পেতে
হাতের মুঠোয় পাঁচটা এলাচ কিছুক্ষণ রাখতে হবে। তারপর কাজে বেরোনোর সময় সেগুলো মুখে দিয়ে বেরোলে যেকোনও কাজে সাফল্য মিলবে!

পড়াশোনায় উন্নতি
পড়াশোনায় উন্নতি করতে চাইলে কয়েকটা এলাচ দুধে দিয়ে ফুটিয়ে কাউকে খাইয়ে দিন। তবে বাড়ির কাউকে খাওয়ালে কিন্তু কাজ হবে না!

শুক্রের উন্নতি করতে
শুক্র খারাপ প্রভাব বিস্তার করলে বা দুর্বল হলে, এক ঘটি জলে তিনটে এলাচ দিয়ে সেই জল অর্ধেক হওয়া পর্যন্ত ফোটাতে হবে। তারপর স্নানের জলের সঙ্গে সেই জল মিশিয়ে স্নান করে নিন।



Click it and Unblock the Notifications