উইকেন্ড স্পেশ্যাল : আমেরিকান চপস্যুয়ে রেসিপি

Posted By:

কর্মব্যস্ত জীবনে শনিবার আর রবিরাব যেন একরাশ তাজা অক্সিজেন। উইকএন্ড মানেই স্পেশ্যাল খাওয়া দাওয়াও বটে। আর স্পেশ্যাল খাওয়ারের জন্য যদি আপনি রেস্তোরাঁয় গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে বিরক্ত হয়ে গিয়েছেন, তাহলে এবার বাড়িতেই বানান স্পেশ্যাল ট্রিট।

(ছবি) ১৫ মিনিটেই বাজিমাত, কম পরিশ্রম ও সময় খরচ করে বানান এই ১৩টি ঝটপট রেসিপি!

আমেরিকান চপস্যুয়ে অত্যন্ত জনপ্রিয় একটি ডিস যা আমরা রেস্তোরাঁয় গেলে প্রায়শই অর্ডার করি। তাহলে বাড়িতে আপনজনদের জন্য কেন বানানো যাবে না এই জনপ্রিয় রান্নাটি? এই আমেরিকান চপস্যুয়ে বানানোর জন্য শুধু প্রয়োজন রেসিপিটির। আর তার জন্য আমরা রয়েছি।

উইকেন্ড স্পেশ্যাল : আমেরিকান চপস্যুয়ে রেসিপি

আসুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন আমেরিকান চপস্যুয়ে

পরিবেশন - ৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ২০ মিনিট

উপকরণ
নুডলস - ২০০ গ্রাম
ক্যাপসিকাম - ১ কাপ (ছোট করে কুচনো)
পেঁয়াজ - ১ কাপ কুচনো
গাজর - ১ কাপ কুচনো
লেটুস - ১ কাপ লম্বা করে কাটা
রসুন - ৪-৫ টি
গোলমরিচ গুঁড়ো - ১/৪ চা চামচ
কাঁচা লঙ্কা - ৩-৪টি
সোয়া সস - ১ টেবিল চামচ
চিলি সস - ১ টেবিল চামচ
টমেটো সস - ১ টেবিল চামচ
নুন - স্বাদমতো
তেল - ১ টেবিল চামচ

প্রণালী
২০০ গ্রাম নুডলস জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে নিন। এরপর ভাল করে জল ঝরিয়ে নিন।
খেয়াল রাখবেন যেন একটুও জল না থাকে।
এবার একটি পাত্রে তেল গরম করে ছেঁকে রাখা নুডলস ভাল করে ভেজে নিন।
এবার ভাজা নুডলস সরিয়ে রেখে দিন।
সস বানানোর জন্য একটি পাত্রে ১ টেবিল চামচ তেল নিন। তেল গরম হলে এতে কুচনো রসুন, কাঁচালঙ্কা, ক্যাপসিক্যাম,লেটুস, গাজর ও পেঁয়াজ দিয়ে গনগনে আঁচে ভাল করে নাড়াচাড়া করতে থাকুন।
এতে টমেটো সস, চিলি সস, সোয়া সস,গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে মেশান।
স্বাদমতো নুন দিন।
এবার সার্ভিং প্লেটে ভাজা নুডলস রাখুন।
এর উপর দিয়ে বানানো সসটা ছড়িয়ে দিন।
গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion