বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন সুস্বাদু সবজির পরোটা!

Posted By:

বেশ জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। প্রায় দিনই সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। জলখাবার বানানোর সময় টুকুও থাকছে না। তাই কোনও রকম দুধ-কর্নফ্লেক্স বা দুধ-ওটস মুখে গুঁজেই দৌড় দিতে হচ্ছে অফিসের উদ্দেশে। এ দিকে রোজ রোজ সেই একঘেয়ে খাবার খেতেও বিরক্ত লাগছে।

চটজলদি হয়ে যায় এমন কিছু সুস্বাদু খাবার বানাতেই পারেন। আজ আপনাদের জন্য রইল সবজির পরোটার রেসিপি। খুব কম সময়েই বানানো যায়, আর খেতে বেশ সুস্বাদু। দীর্ঘক্ষণ পেটও ভরা থাকে এই পরোটা খেলে। দেখে নিন রেসিপি।

Vegetable Paratha Recipe

সবজির পরোটার উপকরণ

এক কাপ আটা বা ময়দা, এক কাপ দুধ, ২টো ডিম, গাজর কুচি, ফুলকপি কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন।

রান্নার পদ্ধতি

দুধ আগে থেকে জ্বাল দিয়ে ঠান্ডা করে রাখবেন। একটা বাটিতে গাজর কুচি, ফুলকপি কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ডিম, দুধ সব একসঙ্গে মিশিয়ে নিন। সবজি-দুধের এই মিশ্রণে আটা বা ময়দা দিয়ে ফেটিয়ে নিন ভালো ভাবে। প্রয়োজন হলে অল্প জল ব্যবহার করতে পারেন এতে। এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি ঘন বা বেশি পাতলা না হয়ে যায়।

ওটসের খিচুড়ি আর ভালো লাগছে না? এবার ওটস দিয়ে বানিয়ে ফেলুন পরোটা

ফ্রাইং প্যানে মাখন গরম করে নিন। একটা গোল হাতায় করে এক হাতা ব্যাটার তুলে প্যানে দিন। ব্যাটারটা ছড়িয়ে দিন গোল করে। পরোটার এক পিঠ হয়ে গেলে উল্টে দিন। উপরে আরও একটু মাখন দিয়ে লালচে করে ভেজে নিন পরোটা। টমেটো সস সহযোগে গরম গরম পরিবেশন করুন সবজির পরোটা।

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 16, 2024, 21:41 [IST]
X
Desktop Bottom Promotion