ওটস দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু খিচুড়ি, মুখের স্বাদ বদলাবে, ওজনও কমবে!

Posted By:

Oats Khichdi Recipe in Bengali: স্বাস্থ্যকর খাবারের তালিকায় ওটসের স্থান ওপরের দিকেই। পুষ্টিগুণে ভরপুর এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। তাই যারা হেলদি ডায়েট চার্ট মেনে চলেন, তাদের রোজকার ডায়েটে ওটস থাকবেই।

অনেকেই ওটস দুধ কিংবা টক দই দিয়ে খান। দুধে ভেজানো ওটসের সঙ্গে বিভিন্ন মরশুমি ফল, ড্রাই ফ্রুটস মিশিয়েও খাওয়া হয়। কিন্তু সবসময় তো আর একই রকমের খেতে ভালো লাগে না। তাই আজ আপনাদের জন্য রইল ওটসের এক সুস্বাদু রেসিপি। খেতেও যেমন ভালো, তেমনই বানানো কিন্তু সহজ।

Oats Khichdi Recipe

ওটস খিচুড়ি উপকরণ
ওটস হাফ কাপ, মসুর ডাল, ১/৪ চা চামচ গোটা জিরে, সামান্য মেথি বীজ, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদমতো নুন, টমেটো কুচি, গাজর কুচি, বিনস কুচি, ব্রকোলি টুকরো করে কাটা, পরিমাণমতো সাদা তেল, পরিমাণমতো জল, এক চিমটি হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি।

ওটস খিচুড়ি বানানোর পদ্ধতি
কড়াইতে তেল গরম করে গোটা জিরে, মেথি দিয়ে একটু ভেজে নিন। তারপর আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজুন। পেঁয়াজের রং পরিবর্তন হলে টমেটো কুচি দিয়ে দিন। এর সঙ্গে কেটে রাখা সবজিগুলো আর মসুর ডাল ভালো করে জলে ধুয়ে দিয়ে দিন।

সবজি এবং ডাল কয়েক মিনিট ভাজার পর দিয়ে দিন হলুদ গুঁড়ো, নুন এবং আধা কাপ ওটস। সমস্ত উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিন। প্রায় ৪-৫ মিনিট ভাজার পর পরিমাণমতো জল দিয়ে দিন। ওটস ফুটে উঠলে আরও একবার নেড়ে নিয়ে ঢাকা দিন। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দেবেন। ওটস তৈরি হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিন। ব্যস, তৈরি ওটসের খিচুড়ি!

[ of 5 - Users]
Story first published: Thursday, April 27, 2023, 21:43 [IST]
X
Desktop Bottom Promotion