Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
লোভনীয় ভেজিটেবল কোর্মা রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
যাঁরা নিরামিষাশী তাদেরই তী শুরু কোর্মা খাওয়ার অধিকার আছে নাকি। নিরামিষাশীরা বুঝি কোর্মা খেতে পারেন না? আলবাৎ খেতে পারেন। মুরগী বা পাঁঠার মাংস ছাড়াও সুস্বাদু কোর্মা বানানো যায়।
কীভাবে বানাবেন সেই ভেজিটেবিল কোর্মা ? চিন্তা করবেন না। ঝটপট দেখে নিন রেসিপিটা।

উপকরণ
- তেল - ১ টেবিল চামচ
- ফুলকপি - ১ কাপ (মাঝারি ফুল কেটে নিন)
- কড়াইশুটি - ১ কাপ
- বিনস - ১ কাপ (১ ইঞ্চি লম্বা টুকপো করে কাটা)
- গাজর - ১ কাপ (চৌক করে কাটা)
- সরষে - ১ চা চামট
- পেঁয়াজ - ১ টি বড় মাপের (কুচনো)
- হলুদ গুঁড়ো - ১ চিমটে
- নুন - স্বাদমতো
মশলার জন্য
- রসুন - ২ টি
- দারচিনি - ১ ইঞ্চির টুকরো
- মৌরি - ১ চা চামচ
- ছোট পেঁয়াজ - ১ টি স্লাইস করা
- ১ ইঞ্চির আদা
- শুকনো লঙ্কা - ৪টি
- গ্রেড করা নারকেল - দেড় কাপ
- কাজুবাদাম - ৫-৬টি
প্রণালী
- মশলার সব উপকরণগুলি শুকনো খোলায় ২-৩ মিনিট ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে ভাল করে পেস্ট করে নিন। এবার এই মশলা আলাদা রেখে দিন।
- একটি কড়াইতে তেল গরম করুন, তাতে সরষে ফোড়ন দিন। এতে সবজিগুলি দিয়ে দিন।
- সবজি ভেজে তুলে রাখুন। এবার ওই গরম তেলেই পেঁয়াজ দিয়ে দিন।
- হাল্কা বাদামী রং হওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজুন। এতে এবার বাটা মশলাটা দিয়ে নিয়ে আরও ২-৩ মিনিট ভাল করে ভাজুন।
- এবার এতে ভাজা সবজিগুলি দিয়ে দিন। এবার নুন ও হলুদ দিয়ে ভাল করে নাড়িয়ে মশলা ও সবজি মিশিয়ে নিন। এতে আন্দাজমতো জল দিন।
- জল ততটাই দেবেন যাতে সবজি ভাল করে সিদ্ধ হয়ে যায় আর মশলা মাখা মাখা হয়ে আসে।
- সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Vegetable Korma
Story first published: Monday, June 8, 2015, 15:20 [IST]
Other articles published on Jun 8, 2015



Click it and Unblock the Notifications