Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ওলকপি একেবারে না পসন্দ? চেখে দেখুন এই ভর্তা, গরম ভাতের সঙ্গে জমে যাবে!
শীতকালীন শাকসব্জির মধ্যে অন্যতম হল ওলকপি। অনেকেই ওলকপি খেতে পছন্দ করেন। আবার অনেকের একেবারেই না পসন্দ। বিশেষ করে বাচ্চারা তো ওলকপি দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। এ দিকে সুস্থ থাকতে চিকিৎসকরা সব সময়েই মরশুমি সবজি খাওয়ার কথা বলছেন। তাই স্বাস্থ্যের কথা ভেবে ডায়েটে তো রাখতেই হবে। এমন ভাবে রান্না করুন যাতে বাড়ির সকলে হাসি মুখে খেয়ে নেয়।
ওলকপি দিয়ে বানিয়ে ফেলুন ভর্তা, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খাচ্ছে চেটেপুটে! কী ভাবে বানাবেন? একেবারে সহজ রেসিপি রইল এখানে।

ওলকপি ভর্তার উপকরণ
একটা বড় সাইজের ওলকপি, একটা মাঝারি সাইজের পিঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, রসুনের কোয়া কয়েকটা, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন, সর্ষে তেল পরিমাণমতো।
ওলকপি ভর্তা রান্নার পদ্ধতি
ওলকপির খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিন ভালো ভাবে। তারপর নুন জলে সেদ্ধ করে নিতে হবে ওলকপি। মিক্সি বা শিলনোড়ায় রসুন, কাঁচা লঙ্কা এবং সেদ্ধ ওলকপি একসঙ্গে পেস্ট করে নিন।
কড়াইতে সর্ষে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা বাদামি রঙ হয়ে এলে তাতে ওলকপির পেস্ট দিয়ে দিন। নাড়াচাড়া করে একটু ভেজে নিন। এ বার কড়াইতে হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ওলকপি ভর্তা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications