Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
গরমে কোনও খাবারই মুখে রুচছে না? স্বাদ ফেরাতে রেঁধে ফেলুন আম শোল
আমের মরশুমে হরেক রান্নায় ব্যবহার হয় কাঁচা আম। আম ডাল, কাঁচা আমের চাটনি, আমের টক, আমপোড়ার শরবত, আরও কত রকমের পদই না হয়! বিশেষ করে গরমের সময় কাঁচা আমের টক স্বাদ গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আম দিয়ে আমিষ পদ রাঁধতে চাইলে কাঁচা আম দিয়ে শোল মাছের ঝোল রান্না করতে পারেন। দেখে নিন সহজ রেসিপি।

আম শোল উপকরণ - ৫-৬ পিস শোল মাছ, ১টা কাঁচা আম, ৩ টেবিল চামচ সর্ষে বাটা, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ১ চা চামচ পাঁচফোড়ন, ২টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কয়েকটা, পরিমাণমতো সর্ষে তেল।
আম শোল তৈরির পদ্ধতি - মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ গুঁড়ো ও সর্ষের তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। আমের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে ৪-৫ ফালি করে নিন। সর্ষে বেটে নিয়ে হাফ কাপ জলে গুলিয়ে রেখে দিন। কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিন। ওই তেলেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজুন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তাতে আমের টুকরোগুলো দিয়ে দিন। হলুদ গুঁড়ো ও নুন দিয়ে নাড়তে থাকুন। একেবারে কম আঁচে রান্না করবেন।
আম সেদ্ধ হয়ে গেলে জল মেশানো সর্ষে বাটা কড়াইতে দিয়ে মিশিয়ে দিন। এবার ভেজে রাখা মাছের টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ফুটে ফুটে ঝোল একটু টেনে এলে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications