Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পেঁয়াজ রসুন ছাড়াই রেঁধে ফেলুন পটলের এই পদ, আঙুল চেটে খাবেন সকলে!
এখন সারা বছরই বাজারে পটলের রমরমা। পটল ভাজা, আলু-পটলের ঝোল, পটল দিয়ে মাছের ঝোল প্রায় দিনই হয়ে থাকে। তবে পটল দিয়ে একই রকম পদ না বানিয়ে, একটু অন্য স্বাদের কিছু ট্রাই করতেই পারেন। আজ আপনাদের জন্য রইল তেল পটলের রেসিপি। পেঁয়াজ, রসুন ছাড়াই দারুণ স্বাদের হয় পটলের এই পদ। চলুন তবে দেখে নেওয়া যাক কী ভাবে বানাবেন।

উপকরণ
৫০০ গ্রাম পটল
এক চামচ ধনে গুঁড়ো
এক চামচ জিরে গুঁড়ো
পরিমাণমতো হলুদ গুঁড়ো
এক চামচ কাশ্মিরী লাল লঙ্কাগুঁড়ো
আধা চামচ গরম মশলা গুঁড়ো
এক চামচ আদা বাটা
এক চামচ কাঁচা লঙ্কা বাটা
সামান্য কালো জিরা
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো সর্ষে তেল
তৈরির পদ্ধতি
১) পটলের খোসা ছাড়িয়ে দুই ধার একটু করে চিরে দেবেন। নুন, হলুদ দিয়ে পটল মাখিয়ে নিন।
২) কড়াইতে তেল গরম করে পটলগুলো ভেজে তুলে নিন।
৩) ওই তেলেই কালো জিরা ফোড়ন দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করুন। তার পর দিয়ে দিন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য জল। এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিন।
৪) এবার স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষান।
৫) মশলা ভালো করে কষানো হলে দিয়ে দিন ভেজে রাখা পটল। মশলার সঙ্গে পটল মিশিয়ে নিন ভালো করে। প্রায় এক মিনিট মতো রান্না করে পরিমাণমতো জল দিয়ে দিন।
৬) ঝোল ফুটতে শুরু করলে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিন।
৭) এবার ঢাকনা খুলে আরও একেবার নাড়াচাড়া করে নিন।
৮) তারপর গরম মশলা মিশিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তেল পটল।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications