Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সুস্বাদু চিজ চিকেন বার্গার রেসিপি!
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
বার্গার এমন একটা জিনিস যা লাঞ্চ হোক, ডিনার, বা দিনের যে কোনও সময় পেট ভরাতে পারেন। আর এই খাবারটি আট থেকে আশি সবাই খেতে ভালবাসেন।
তাহলে আপনি যদি বার্গার খেতে ভালইবাসেন। তাহলে প্রত্যেকবার বার্গার খেতে হলে দোকান থেকে কিনে খাওয়া কেন। সহজে বাড়িতেই বানান চিকেন বার্গার।

আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন চিজ চিকেন বার্গার।
পরিবেশন - ৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ২০ মিনিট
রান্নার সময় - ২৫ মিনিট
উপকরণ
- মুরগীর মাংসের কিমা - ১০০ গ্রাম
- বার্গার বান - ৪টি
- ব্রেড ক্রাম্ব - ১ কাপ
- টমেটো - ২টি
- পেঁয়াজ - ২ টি
- মেয়োনিজ - ২ টেবিলচামচ
- মাখন - ২ টেবিল চামচ
- চিজ স্লাইস - ৪ টি
- তেল - ভাজার জন্য
- নুন - স্বাদমতো
- রসুন কুচি - ১ চা চামচ
- আদাকুচি - ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
প্রণালী
- একটি বাটিতে কিমার সঙ্গে অর্ধেক ব্রেড ক্রাম্ব ভাল করে মিশিয়ে নিন।
- এতে আদা ও রসুন কুচি নুন ও গোলমরিচ মিশিয়ে নিন। মিশ্রণটি যেন শক্ত হয় নজর রাখবেন।
- এবার এই মিশ্রণকে ৪ টি সমান ভাগে ভাগ করুন।
- একটি একটি অংশ দিয়ে হাতে প্যাটি গড়ে নিন।
- এবার এই প্যাটিগুলিকে বাকি অর্ধেক ব্রেড ক্রাম্বে রোল করে ফ্রিজে রেখে দিন ১০-১৫ মিনিটের জন্য।
- এবার একটি ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে খয়েরি করে ভেজে নিন চিকেন প্য়াটি।
- এবার একটি বার্গার বান নিন। তাকে অর্ধেক করে নিন। চারটিই একইভাবে কেটে নিন।
- এবার মাখন লাগিয়ে সেঁকে নিন পাউরুটির টুকরোগুলি।
- এবার একটি বানের ভিতরে মেয়োনিজ লাগান।
- প্যাটিটি রাখুন।
- এতে টমেটোর স্লাইস রাখুন। উপরে পেঁয়াজের স্লাইস। উপর দিয়ে চিজ স্লাইস দিয়ে বানের অন্য অংশটা উপরে রেখে দিন।
- একটি টুথপিক দিয়ে গেঁথে পরিবেশন করুন সুস্বাদু চিজ চিকেন বার্গার।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Tasty Cheese Chicken Burger Recipe
Story first published: Sunday, September 20, 2015, 17:57 [IST]
Other articles published on Sep 20, 2015



Click it and Unblock the Notifications